প্রতিবেদক, রাজনীতি ডটকম

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার বাংলাদেশে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম এবং তিন পুলিশ সুপারকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নিয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে থেকে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা তাদের আটক করেন।
আটক বাকি তিন পুলিশ কর্মকর্তা হলেন— রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাত এবং নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামান।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এই চার পুলিশ কর্মকর্তাকে আটকের তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। তবে সুনির্দিষ্ট কোন অভিযোগে এসব পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে, সেটি জানাননি তিনি।
চার কর্মকর্তার মধ্যে রাজশাহী সারদা একাডেমিতে সংযুক্ত মোল্যা নজরুল ইসলামকে রাজশাহী জেলা পুলিশ একাডেমির সহায়তায় আটক করা হয়। আবুল হাসনাতকে নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করে রংপুর মহানগর পুলিশ। রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত আব্দুল মান্নান ও আবুল হাসনাতকেও রংপুর মহানগর পুলিশ আটক করে। পরে তাদের সবাইকে ঢাকায় পাঠানো হয়েছে।
জুলাই-আগস্ট গণআন্দোলনের সময় মোল্যা নজরুল পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত ছিলেন। আন্দোলনের মুখে সরকার পতনের পর ৭ অক্টোবর তাকে সারদা পুলিশ অ্যাকাডেমিতে সংযুক্ত করা হয়। ২০১৩ সালের এপ্রিলে ডিবির উপকমিশনার থাকা অবস্থায় এক ব্যবসায়ীকে গ্রেফতার করে এক কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে পদ থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরে ওই বছরের ১২ নভেম্বর ঘুষ নেওয়ার সম্পৃক্ততা ‘না পাওয়ায়’ নজরুলকে দায়মুক্তি দেয় দুদক।
এদিকে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, জুলাই-আগস্ট গণআন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের অভিযোগে মামলা রয়েছে তিন পুলিশ সুপারের বিরুদ্ধে। আন্দোলন চলাকালে আবুল হাসনাত বাগেরহাট, আব্দুল মান্নান কুমিল্লা ও আসাদুজ্জামান নোয়াখালীর পুলিশ সুপার ছিলেন।

জানা যায়, দুপুর ২টা থেকে ৪টার মধ্যে খিলগাঁও তারাবাগ ২ নং গলির পান্না বিল্ডিংয়ের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। ওই নারীর নাম নার্গিস বেগম (৩৭)। তার বাবার নাম স্বপন মিয়া। আর নার্গিসের নিহত সন্তানের নাম মাহিম (৫)।
১৬ ঘণ্টা আগে
এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে ৫ হাজার ৭৯২ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় ৭৭১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে। এই বিভাগে মোট ৩১৮ জন শিশু হামে আক্রান্ত হয়েছে।
১৭ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুধু জ্বালানি নয়, সরকারি খাতে গাড়ি, জলযান ও কম্পিউটার ক্রয়ও আপাতত সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সরকারি কার্যালয়ে বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহার ৩০ শতাংশ এবং ভবন শোভাবর্ধন ব্যয় উল্লেখযোগ্য হারে কমানোর সিদ্ধান্ত হয়েছে।
১৮ ঘণ্টা আগে
তিনি বলেন, বিশেষ করে এই অঞ্চলে যেমন পাট রয়েছে, এগুলো মাথায় রেখে আমাদের কৃষক ডিজেলের ক্ষেত্রে যেন কোনো ধরনের সমস্যায় না পড়ে এবং নিরবচ্ছিন্নভাবে তারা যেন ডিজেল ও বিদ্যুৎ পায় সেক্ষেত্রে আমরা তৎপর আছি। কৃষকদের কোনো সমস্যা হবে না।
১৯ ঘণ্টা আগে