প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে মারধরে আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের ধীরাশ্রমে সাবেক মন্ত্রীর বাসায় ওই হামলার ঘটনা ঘটে। সেখানে আহত প্রায় ১৫ জনকে গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহতদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
ঢামেক হাসপাতালের পরিচালক মো. আসাদুজ্জামান জানান, গাজীপুর থেকে মারধরে আহত ১১ জন শুক্রবার দিবাগত রাতে হাসপাতালে আসেন। এর মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি সাতজন এখন হাসপাতালে চিকিৎসাধীন।
আসাদুজ্জামান বলেন, আহত সাতজনের মধ্যে কাশেম (১৭) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়েছে। বাকি ছয়জন ইয়াকুব (২৪), শুভ শাহরিয়ার (১৬), গৌরভ ঘোষ (২২), আবদুর রহমান ইমন (২০), সাব্বির খান হিমেল (২২) ও কাজী ওমর হামজাকে (২১) দুয়েক দিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে।
এর আগে শুক্রবার রাত ৯টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালান। তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করেন। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলে ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, তাদের কাছে খবর যায় যে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করা হচ্ছে। খবর পেয়ে ১৫-১৬ জন দ্রুত সেখানে যান। সেখানে গিয়ে দেখতে পান লুটপাট হচ্ছে। বাধা দিলে পেছন থেকে অনেক মানুষ জড়ো হয়ে তাদের ঘিরে ধরেন। অন্য শিক্ষার্থীরা সেখানে যাওয়ার আগেই তারা প্রথমে যাওয়া শিক্ষার্থীদের মারধরে কুপিয়ে জখম করেন।
এ হামলার প্রতিবাদে শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আজ শনিবার তারা বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন গাজীপুরে। সেখানে এরই মধ্যে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

বিজিবি জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের বাখেরআলী এলাকার আলীমনগর ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশে রওনা হয়। পথে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় মো. ওয়াসিম (২৩) নামের একজন সাঁতরে বাঁচলেও ১১ জন স্রোতে ভেসে যান।
১৬ ঘণ্টা আগে
আমোদেইর তিন দফা প্রস্তাবের প্রথমটিতে বলা হয়েছে— শীর্ষস্থানীয় বা ‘ফ্রন্টিয়ার’ এআই কোম্পানিগুলোর ভেতরে স্থায়ীভাবে স্বাধীন তৃতীয় পক্ষের মূল্যায়নকারী রাখা প্রয়োজন। কর্মীদের মতো প্রয়োজনীয় প্রবেশাধিকার দিয়ে মূলত তাদের কোম্পানির নিরাপত্তাব্যবস্থা যাচাইয়ের সুযোগ দেওয়ার কথা বলেছেন তিনি।
১৭ ঘণ্টা আগে
সাইবার অপরাধ দমনে বর্তমান সাইবার সুরক্ষা আইন, ২০২৬ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ কারণে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
১৮ ঘণ্টা আগে
ভারতের সঙ্গে গত ১৫ বছরের সম্পর্কের ধারা থেকে বেরিয়ে নতুনভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। এ জন্য ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর বহুপক্ষীয় সফরের অংশ হিসেবে নয়, বরং দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত, বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
১৯ ঘণ্টা আগে