ঢাকার কেরানীগঞ্জে জনতার ধাওয়ায় বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পায়নি ছিনতাইকারীরা। সাঁতরে নদী পেরিয়ে চকবাজার এলাকা দিয়ে পালানোর সময় ফের লোকজন তাদের ধরে ফেলে। সেখানে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন একজন। আহত আরও দুজনের অবস্থা গুরুতর।
দেশের ১০ অঞ্চলে আজ শুক্রবার সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
ভারতে নরেন্দ্র মোদীর বিজেপি জোট সরকার আর বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মধ্যে এই মুহূর্তে হাজারটা বিষয়ে মতবিরোধ থাকতে পারে – কিন্তু বিশেষ একটি ক্ষেত্রে এই দুই নেতারই লক্ষ্য এক, আর সে জন্য তারা দুজনেই সক্রিয়!
পাহাড়ি অধিবাসীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি উদযাপন উপলক্ষে আগামী ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রাজধানীতে খিলগাঁও, হাতিরঝিল ও মুগদা থানা এলাকায় পৃথক ঘটনায় ৪ কিশোরীসহ ৫ জনকে ধর্ষণের অভিযোগে আলাদাভাবে থানায় মামলা হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তির জন্য নিয়েছে পুলিশ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ফারুক বলেন, ইন্টারনেট ব্যবসা নিয়ে দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
মনোনয়ন ও পদ বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থসম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এটিজেএফবির আজকের এই আয়োজন নারীর নতুন দিগন্ত উন্মোচন হবে। আজ যে ১০ জন নারীকে দেখলাম, তারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এখন তারা সমাজের অন্যান্য নারীদের উৎসাহিত করবেন।
ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌ পথে মেয়াদোত্তীর্ণ লক্কড়-ঝক্কড় ফিটনেসবিহীন যানবাহন যেন চলতে না পারে, সে দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, ঈদযাত্রায় এসব যানবাহন বন্ধ করা গেলে দুর্ঘটনা, যানজট ও মানুষের ভোগান্তি কমবে।
বায়ু দূষণ থেকে শুরু করে শব্দ দূষণ ও নদী দূষণের পেছনেও জীবাশ্ম জ্বালানি অন্যতম নিয়ামক হিসেবে কাজ করে। তাই দূষণমুক্ত পরিবেশ চাইলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে।
এর মধ্যে একটি মামলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণপূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের ক্ষেত্রে জীবন বৃত্তান্তে মিথ্যা ও ভুয়া যোগ্যতা দেখানোর অভিযোগ আনা হয়েছে। আরেক মামলায় তার বিরুদ্ধে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি (সিএসআর) খাত থেকে সূচনা ফাউন্ডেশনের নামে ৩৩ কোটি টাকা সহায়তার নামে আত্মসাতের
বিয়ের আশ্বাসে ধর্ষণের সর্বোচ্চ সাজা সাত বছর নির্ধারণ করে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সংশোধনী আইন অনুমোদিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।