ঢাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

ঢাবি প্রতিনিধি
পোষ্য কোটা বাতিলের দাবিতে সোমবার উপাচার্যকে স্মারকলিপি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির কিছু শিক্ষার্থী।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তারা উপাচার্যের কার্যালয়ে গিয়ে তার হাতে এ স্মারকলিপি তুলে দেন।

ঢাবি শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শতভাগ মেধাভিত্তিক হতে হবে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের স্বজনদের জন্য চালু করা সব ধরনের পোষ্য কোটা বাতিল করতে হবে। এ ব্যাপারে আবারও কোনো আইওয়াশ করা সিদ্ধান্ত নেওয়া হলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ সময় ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান বলেন, এ বিষয়ে এরই মধ্যে একটি রিট করা হয়েছে। বিষয়টি সমাধানে প্রশাসন বদ্ধপরিকর রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করার ব্যাপারে আশ্বাস দেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

কর্মসংস্থান ব্যাংককে এ ধরনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীলতা ও প্রতিভাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। গানসহ বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত মানুষদেরও প্রমোট করা যেতে পারে। তাদের সৃজনশীলতাকে অর্থনৈতিকভাবে মূল্য সংযোজন করে বাজারজাত করার মাধ্যমে অ

৫ ঘণ্টা আগে

নড়াইলে মাদরাসাছাত্রকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

পিপি আজিবুর রহমান আজিজ বলেন, আদালত মেরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

৭ ঘণ্টা আগে

ভারতের সঙ্গে ফের রেল যোগাযোগ চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা তিনটি আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর বিষয়টি নিয়ে আগামীকাল মঙ্গলবার ঢাকায় দুই দেশের রেল কর্তৃপক্ষের বৈঠকে আলোচনা হবে।

৮ ঘণ্টা আগে

একই উপজেলার সব ইউনিয়নের ভোট হবে একসঙ্গে: ইসি সচিব

ইসি সচিব বলেন, ইউপি নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। তবে পাঁচ ধাপে নাকি ছয় ধাপে ভোট হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, ‘আমি এটুকু বলতে পারি, উপজেলাভিত্তিক নির্বাচন হবে। একটি উপজেলার যতগুলো ইউনিয়ন আছে, সেগুলোতে একই সঙ্গে নির্বাচন হবে।’

৮ ঘণ্টা আগে
Advertisement