Ad

খবরাখবর

আওয়ামী লীগ নিষিদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

২২ মার্চ ২০২৫

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’। শনিবার (২২ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে তারা এ ঘোষণা দেন।

আওয়ামী লীগ নিষিদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

থিয়াগো গোলে উগুরুয়ের মাঠে আর্জেন্টিনার জয়

২২ মার্চ ২০২৫

লিওনেল মেসি ও লওতারো মার্টিনেজের অনুপস্থিতিতে থিয়াগো আলমাদা ও জিওভান্নি সিমিওনে শুরুর একাদশে অবধারিত ছিলেন না। কিন্তু উরুগুয়ের মাঠে তাদের দিয়ে ম্যাচ শুরু করিয়েই বাজিমাত করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

থিয়াগো গোলে উগুরুয়ের মাঠে আর্জেন্টিনার জয়

দুপুরে প্রতিবেদন জমা দিচ্ছে গণমাধ্যম সংস্কার কমিশন

২২ মার্চ ২০২৫

গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে আজ (শনিবার) দুপুরে প্রতিবেদন জমা দেবে। গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এতথ্য জানান।

দুপুরে প্রতিবেদন জমা দিচ্ছে গণমাধ্যম সংস্কার কমিশন

তিন বিভাগে কালবৈশাখী ঝড় হওয়ার শঙ্কা

২২ মার্চ ২০২৫

ঢাকাসহ দেশে আজ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে তিন বিভাগে কালবৈশাখী ঝড় হওয়ার শঙ্কাও রয়েছে। এছাড়াও কিছু জায়গায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টা পযর্ন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

তিন বিভাগে কালবৈশাখী ঝড় হওয়ার শঙ্কা

দলগুলো অন্তঃসংঘাত বন্ধ করলে সঠিক সময়ে নির্বাচন: উপদেষ্টা মাহফুজ

২১ মার্চ ২০২৫

মাহফুজ আলম বলেছেন, নির্বাচনের আগে হত্যাকারীদের বিচার ও সংস্কার দৃশ্যমান হবে। ’৭২ ও ’৭৫-এ দিল্লি থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয় এবং সেখান থেকে তাদের নিয়ন্ত্রণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

দলগুলো অন্তঃসংঘাত বন্ধ করলে সঠিক সময়ে নির্বাচন: উপদেষ্টা মাহফুজ

দেশে ফ্যাসিস্টদের কোনো আস্তানা গড়তে দেওয়া হবে না: অ্যাটর্নি জেনারেল

২১ মার্চ ২০২৫

অ্যাটর্নি জেনালেন আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো একটি ক্ষমতাসীন দলের নেতৃত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সমস্ত নেতাকর্মীদেরকে অরক্ষিত রেখে, বিপদের মুখে রেখে নিজের পরিবারের আত্মীয়স্বজনের সবাইকে নিয়ে বাংলাদেশে থেকে পালিয়ে গেছে।’

দেশে ফ্যাসিস্টদের কোনো আস্তানা গড়তে দেওয়া হবে না: অ্যাটর্নি জেনারেল

ঈদযাত্রায় চলবে ১০ বিশেষ ট্রেন

২১ মার্চ ২০২৫

এসব ট্রেন ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, চট্টগ্রাম থেকে চাঁদপুর, ভৈরববাজার থেকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, গাজীপুরের জয়দেবপুর থেকে পার্বতীপুর পথে চলাচল করবে। ঈদ উপলক্ষে রেলের বিদ্যমান আন্ত্মনগর ট্রেনগুলোর সঙ্গে আরও ৪৪টি নতুন কোচ যুক্ত করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

ঈদযাত্রায় চলবে ১০ বিশেষ ট্রেন

লিবিয়া প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

২১ মার্চ ২০২৫

পোস্টে বলা হয়, এমন পরিস্থিতিতে লিবিয়ায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। প্রবাসীদের চলাফেরা সীমিত রাখা, নিজের পাসপোর্ট ও নিয়োগকর্তার আইডি কার্ড সবসময় সঙ্গে রাখা এবং নিয়োগকর্তা ও স্থানীয় কয়েকজন লিবিয়ান শুভাকাঙ্ক্ষীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা জর

লিবিয়া প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা

২১ মার্চ ২০২৫

ধর্ম উপদেষ্টা বলেন, এখন সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর দিয়ে টিকিট বুকিং করতে হবে। তিন দিনের মধ্যে এই টিকিট ইস্যু না করলে স্বয়ংক্রিয়ভাবে বুকিং বাতিল হয়ে যাবে। গ্রুপ টিকিট বুকিং করে দ্বিগুণ-তিনগুণ দাম বাড়িয়ে দেবেন, এটা আর হবে না। এজন্য একটি নীতিমালাও তৈরি করা হয়েছে।

ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা

জেনারেটরের তারে জড়িয়ে প্রাণ গেল হাতির

২১ মার্চ ২০২৫

মৃত বন্য হাতিটি একটি মাদী হাতি। ময়নাতদন্ত শেষে হাতিটিকে মাটি চাপা দেওয়া হবে। আটক কৃষকের বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

জেনারেটরের তারে জড়িয়ে প্রাণ গেল হাতির

সাবস্টেশনে আগুনে হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা, মাঝপথে ফিরল বিমানের ফ্লাইট

২১ মার্চ ২০২৫

এদিকে হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় মাঝপথ থেকে ফিরে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী বিজি ২০১ ফ্লাইট। বিমান জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে ফের লন্ডনের পথে ফ্লাইট রওয়ানা দেবে।

সাবস্টেশনে আগুনে হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা, মাঝপথে ফিরল বিমানের ফ্লাইট

নদীতে ঝাঁপ দিয়েও রক্ষায় হয়নি, গণপিটুনিতে প্রাণ গেল ছিনতাইকারীর

২১ মার্চ ২০২৫

ঢাকার কেরানীগঞ্জে জনতার ধাওয়ায় বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পায়নি ছিনতাইকারীরা। সাঁতরে নদী পেরিয়ে চকবাজার এলাকা দিয়ে পালানোর সময় ফের লোকজন তাদের ধরে ফেলে। সেখানে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন একজন। আহত আরও দুজনের অবস্থা গুরুতর।

নদীতে ঝাঁপ দিয়েও রক্ষায় হয়নি, গণপিটুনিতে প্রাণ গেল ছিনতাইকারীর

১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

২১ মার্চ ২০২৫

দেশের ১০ অঞ্চলে আজ শুক্রবার সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

কেন স্টারলিঙ্কে যুক্ত হতে চায় ভারত-বাংলাদেশ?

২১ মার্চ ২০২৫

ভারতে নরেন্দ্র মোদীর বিজেপি জোট সরকার আর বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মধ্যে এই মুহূর্তে হাজারটা বিষয়ে মতবিরোধ থাকতে পারে – কিন্তু বিশেষ একটি ক্ষেত্রে এই দুই নেতারই লক্ষ্য এক, আর সে জন্য তারা দুজনেই সক্রিয়!

কেন স্টারলিঙ্কে যুক্ত হতে চায় ভারত-বাংলাদেশ?

চৈত্রসংক্রান্তিতে তিন জেলায় ১৩ এপ্রিল ছুটি ঘোষণা

২১ মার্চ ২০২৫

পাহাড়ি অধিবাসীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি উদযাপন উপলক্ষে আগামী ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

চৈত্রসংক্রান্তিতে তিন জেলায় ১৩ এপ্রিল ছুটি ঘোষণা