প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার নির্বাচন ভবনে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করছেন ইসি কর্মকর্তারা। এর আগে গত ১৯ আগস্ট ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ইসির সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে ইসির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। অন্যদিকে সিনিয়র ইলেকশন এক্সপার্ট রিকার্ডো সেলেরি সাত সদস্যের ইইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
ইসির তথ্য অনুযায়ী, এদেশের আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নির্বাচন যাতে আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সে প্রত্যাশায় আন্তর্জাতিক এই সংস্থার পক্ষ থেকে বিশেষজ্ঞ পর্যবেক্ষক দলের এই প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন। নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশকে ইইউ অগ্রাধিকার দিচ্ছে। সেজন্য আগামী গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে।
ইসি সূত্রে আরও জানা গেছে, এদেশের গণতন্ত্রের সঙ্গে ইইউ সবসময়ই আছে। তাই এবারও সংস্থাটি বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে। এজন্য নির্বাচনবিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ সক্ষমতা বাড়াতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবে সংস্থাটি। সেই লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল সমস্যার নিয়েও আন্তর্জাতিক এই সংস্থাটি ইসির সঙ্গে কাজ করতে চায়।
এর আগে গত ১৯ আগস্ট ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ইসির সঙ্গ বৈঠক করেন। অন্যদিকে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন।

কর্মসংস্থান ব্যাংককে এ ধরনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীলতা ও প্রতিভাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। গানসহ বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত মানুষদেরও প্রমোট করা যেতে পারে। তাদের সৃজনশীলতাকে অর্থনৈতিকভাবে মূল্য সংযোজন করে বাজারজাত করার মাধ্যমে অ
৫ ঘণ্টা আগে
পিপি আজিবুর রহমান আজিজ বলেন, আদালত মেরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা তিনটি আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর বিষয়টি নিয়ে আগামীকাল মঙ্গলবার ঢাকায় দুই দেশের রেল কর্তৃপক্ষের বৈঠকে আলোচনা হবে।
৮ ঘণ্টা আগে
ইসি সচিব বলেন, ইউপি নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। তবে পাঁচ ধাপে নাকি ছয় ধাপে ভোট হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, ‘আমি এটুকু বলতে পারি, উপজেলাভিত্তিক নির্বাচন হবে। একটি উপজেলার যতগুলো ইউনিয়ন আছে, সেগুলোতে একই সঙ্গে নির্বাচন হবে।’
৮ ঘণ্টা আগে