সেবা উন্নত করা গেলে ট্যাক্স সংগ্রহও সহজ হবে: অর্থ উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, "ট্যাক্স কমানোর কথায় অনেকে বিভ্রান্ত। যদি সেবা না দেন, জনগণ ট্যাক্স দিতে চাইবে না। সেবা উন্নত করা গেলে ট্যাক্স সংগ্রহও সহজ হবে।" তিনি উদাহরণ হিসেবে ব্রাজিল উল্লেখ করেন, যেখানে ট্যাক্স জিডিপি রেশিও ২৬ শতাংশ এবং জনগণ সেবা পান, কিন্তু বাংলাদেশে মাত্র ৭.২ শতাংশ।

বাংলাদেশ সিকিউরিটিজ অ‍্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের যৌথ সেমিনার ‘বাংলাদেশের বন্ড ও সুকুক বাজার উন্মোচন: রাজস্ব স্থিতি, অবকাঠামো বাস্তবায়ন ও ইসলামি মানি মার্কেট উন্নয়ন’ এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, দেশের অর্থায়নের মূল সমস্যা হলো সরকারি অর্থের সীমিততা। সরকার সবকিছু দিয়ে দিতে পারে না; অথচ জনগণ এবং বিভিন্ন খাতের চাহিদা প্রতিদিন বেড়ে যাচ্ছে। তিনি ট্যাক্স এবং নন-ট্যাক্স রাজস্ব নিয়ে আরও কার্যকর ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সেমিনারে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মানসুর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অর্লিন্স-এর অধ্যাপক এম. কবীর হাসান। সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

কর্মসংস্থান ব্যাংককে এ ধরনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীলতা ও প্রতিভাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। গানসহ বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত মানুষদেরও প্রমোট করা যেতে পারে। তাদের সৃজনশীলতাকে অর্থনৈতিকভাবে মূল্য সংযোজন করে বাজারজাত করার মাধ্যমে অ

৫ ঘণ্টা আগে

নড়াইলে মাদরাসাছাত্রকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

পিপি আজিবুর রহমান আজিজ বলেন, আদালত মেরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

৭ ঘণ্টা আগে

ভারতের সঙ্গে ফের রেল যোগাযোগ চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা তিনটি আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর বিষয়টি নিয়ে আগামীকাল মঙ্গলবার ঢাকায় দুই দেশের রেল কর্তৃপক্ষের বৈঠকে আলোচনা হবে।

৮ ঘণ্টা আগে

একই উপজেলার সব ইউনিয়নের ভোট হবে একসঙ্গে: ইসি সচিব

ইসি সচিব বলেন, ইউপি নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। তবে পাঁচ ধাপে নাকি ছয় ধাপে ভোট হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, ‘আমি এটুকু বলতে পারি, উপজেলাভিত্তিক নির্বাচন হবে। একটি উপজেলার যতগুলো ইউনিয়ন আছে, সেগুলোতে একই সঙ্গে নির্বাচন হবে।’

৮ ঘণ্টা আগে
Advertisement