আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তা, ডিজিটাল নিরাপত্তা ও নির্বাচন‑পরবর্তী সহিংসতা প্রতিরোধে এক সম্মিলিত কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মোহাম্মদ হাতেম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বিমা দাবি দ্রুত নিষ্পত্তি করার দাবি জানাচ্ছি। বিমার বাইরে করা পণ্যের ক্ষেত্রে সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিপূরণ ও সহায়তা নিশ্চিত করতে হবে।
উপদেষ্টা বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে আমরা সভায় সেটা নিয়ে দীর্ঘ সময় কথা বলেছি। দুর্যোগ ব্যবস্থাপনার স্থায়ী নির্দেশিকা অনুসারে এ সভা হয়েছে।
বাড়ি ভাড়া ৫ শতাংশ বাড়ানোর সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখান করে ‘ভুখা মিছিলে’র পর এবার কেন্দ্রীয় শহিদ মিনারে মহাসমাবেশ করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের মধ্যে প্রায় ১০০ জন আমরণ অনশনও চালিয়ে যাচ্ছেন।
দেশে বসেই পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি করে আন্তর্জাতিক ওয়েবসাইটে প্রকাশ করা বাংলাদেশি পর্নো তারকা যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগ রয়েছে, তারা দেশেও অন্যদের পর্নোগ্রাফিকে যুক্ত হওয়ার প্রলোভন দেখাতেন।
এর আগে রোববার সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলির একটি বাসার সিঁড়ি থেকে জুবায়েদ হোসাইনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
মরদেহগুলো সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়, যার প্রতিবেদন পাওয়া যায় রোববার। পরে রাতেই মরদেহগুলো পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়।
গত জুলাইয়ে ঢাকা স্ট্রিমের বাংলা কনটেন্ট এডিটর আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে লিখিতভাবে যৌন নিপীড়নের অভিযোগ করেছিলেন প্রতিষ্ঠানটির যে ২৬ জন নারী কর্মী, তাদের একজন ছিলেন স্বর্ণময়ী। তবে প্রতিষ্ঠানটি বলছে, অভিযোগ পাওয়ার পর আলতাফ শাহনেওয়াজকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার এবং অভিযোগ তদন্তের পর সে প্রত্যাহারের আদেশ
বিশেষ এই বিসিএসের এমসিকিউ টাইপ এই লিখিত পরীক্ষায় অংশ নেন এক লাখ ৭৬ হাজার ৬৭০ জন চাকরিপ্রার্থী। এ বিসিএস পরীক্ষায় আবেদন করেছিলেন তিন লাখ ১২ হাজার ৭৫২ জন প্রার্থী। সে হিসাবে মোট আবেদনকারীর ৫৬ দশমিক ৪৯ শতাংশ লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
নিহত জুবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনে পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী। স্নাতকোত্তর শ্রেণিতে পড়তেন তিনি। জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
বাড়িভাড়া ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে খালি প্লেট নিয়ে ভুখামিছিল শুরু করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এতে হাজারো শিক্ষক-কর্মচারী অংশ নেন।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা পোশাক শিল্পের জন্য বড় ধরনের ক্ষতি বলে জানিয়েছেন বিজিএমইএ সিনিয়র সহ-সভাপতি এনামুল হক খান বাবলু।
প্রায় সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন। রবিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১৮ টন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। এসব সরঞ্জাম আজ রোববার কার্গো ভিলেজ থেকে খালাস হওয়ার কথা ছিল।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তাঁর দাবি, আইনি কারণে দলটির কার্যক্রম স্থগিত থাকায় তারা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের যোগ্য নয়।
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের স্বার্থ সমুন্নত রাখতে চেষ্টা করেছে। এবং সেই ধারাবাহিকতায় বাড়িভাড়া সংক্রান্ত যে অগ্রগতি, সেটা হয়েছে।’
শেখ বশির উদ্দিন বলেন, আগামী তিন দিন যতগুলো নন-সিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে, তাদের সব ধরনের মাশুল ও খরচ মওকুফ করা হয়েছে। ভিসা জটিলতার কারণে, চাকরির প্রয়োজনে, চিকিৎসার প্রয়োজনে কিংবা আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাতের জন্য যারা এই সংকটের সময় যেতে পারেননি তাদের সুবিধার্থে শনিবার রাত ৯টা থেকেই নিরবিচ্ছিন্নভা