প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সচিবালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েছিল। পুলিশ ও সেনাবাহিনী টিয়ার গ্যস ও রাবার বুলেত ছুড়ে তদের ছত্রভঙ্গ করে দিয়েছে৷
এ সময় সাউন্ড গ্রেনেডও বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে দুপক্ষ আবারও মুখোমুখি হয়ে পড়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে সচিবালয়ে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা প্রথমে পিছু হটলেও পরে ফের সচিবালয়ের দিকে এগিয়ে যায়। বিকেল সাড়ে ৪টায় এ প্রতিবেদন হালনাগাদ কররা সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল।
এ দিন প্রথমে সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে তারা মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে যান। শিক্ষা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেও না পারলে পরে সচিবালয়ের সামনে অবস্থান নেন।
একপর্যায়ে বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীর সচিবালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়৷
এ সময় দ্রুত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ শুরু করে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ার গ্যাস নিক্ষেপ করা ছাড়াও রাবার বুলেট ছোড়া হয়। সাউন্ড গ্রেনেডও বিস্ফোরণ ঘটানো হয়েছে।

শনিবার (৯ মে) রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি। ‘হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।
১০ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কমিউনিটি পুলিশিং জোরদার, সেবামুখী মনোভাব গড়ে তোলা এবং মানবাধিকার সমুন্নত রাখার মাধ্যমে পুলিশ ও জনগণের সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে
গত কয়েকদিনের অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং ফসলরক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকে হাওর অঞ্চলে ব্যপক ফসলহানির ঘটনা ঘটেছে। এই বিপর্যয়কে ‘মানবসৃষ্ট’ বলে অভিহিত করেছে বাংলাদেশ কৃষক মজুর সংহতি। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাসহ দায়ীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে ৩ জন এবং হামের উপসর্গে ৬ জন মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৫২ জনে।
১৪ ঘণ্টা আগে