গেট ভেঙে সচিবালয়ে ঢুকে পড়েছে হাজারো শিক্ষার্থী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৬: ৪৫

বিভিন্ন দাবিতে আন্দোলনরত হাজারো শিক্ষার্থী গেট ভেঙ্গে সচিবালয়ে ঢুকে পড়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে তারা সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েন। তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন।

শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে ১০টির মতো গাড়ি ভাঙচুর করে। এরপর পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু হাজার হাজার শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়ে। একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ সময় শিক্ষার্থীরা দিগ্বিদিক ছুটতে থাকেন। লাঠিচার্জে অনেক শিক্ষার্থী আহত হন। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের হওয়ার সুযোগ দেয়। শিক্ষার্থীরা সচিবালয় থেকে বের হয়ে যান।

শিক্ষার্থীরা সচিবালয় থেকে বের হয়ে বাইরে থেকে সচিবালয়ের ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এরপর পুলিশ বাইরে গিয়ে সাউন্ড নিক্ষেপ এবং টিয়ারশেল ছোড়ে।

এর আগে দুপুর সোয়া ২টার দিকে বিভিন্ন দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়।

চলমান এইচএসসি পরীক্ষার্থী ও চলতি বছর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বলে জানা গেছে।

এ ছাড়া উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরাও রয়েছেন।

এবার এইচএসসি পরীক্ষার্থীরা জানিয়েছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এত বড় বিমান দুর্ঘটনার পরও শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা বাতিল করতে গড়িমসি করেছে। তারা গভীর রাতে পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছে। ব্যর্থতার দায়ে আমরা শিক্ষা উপদেষ্টা এবং সচিবের পদত্যাগ দাবি করছি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

৫ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

৬ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

৭ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

৮ ঘণ্টা আগে
Advertisement