গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছয় দশমিক ১১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে টাইগার পেসারদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েও কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভার জোড়া সেঞ্চুরিতে ৬৮ ওভারে ২৮০ রানে থামে লঙ্কানদের ইনিংস। জবাবে শেষ বিকেলে ব্যাট করতে নেমে লঙ্কানদের মতোই বিপদে পড়ল স্বাগতিকরা। একের পর এক উইকেট বিলিয়ে ‘আশার পালে হাওয়া দেওয়া’ টেস্টের শু
পান চাষে দিন বদলেছে শেরপুর সদর উপজেলার কামারিয়া এলাকার কৃষক জাহাঙ্গীরের। কিশোর বয়স থেকে অভাব ঘোচাতে শুরু করেন পান চাষ। স্বল্প পুঁজিতে পান চাষে দীর্ঘমেয়াদি আয়ের পথ খুঁজে পান তিনি। পাঁচ শতাংশ জমিতে পাঁচ বছর আগে এককালীন ২ লাখ টাকা খরচ করে প্রতিবছর আয় হয় ১ লাখ টাকা।
তরুণ এই পেসারের তোপেই শেষ পর্যন্ত বেশিদূর এগোতে পারল না সফরকারীরা। ৬৮ ওভার ব্যাট করে ২৮০ রানে থেমেছে লঙ্কানদের ইনিংস। সমান ১০২ রানের ইনিংস খেলেছেন ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ধানমন্ডি ২৭ নম্বরের সপ্তক স্কয়ারে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
তারা ডা. সালাহউদ্দিন আহমেদ সেলিমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, উচ্চমাধ্যমিক শ্রেণীতে অধ্যয়নকালে তিনি জাসদ রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি ছাত্রজীবনে জাসদ সমর্থিত ছাত্রলীগের ঢাকা মেডিকেল কলেজ কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি এবং কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
আউট হওয়ার আগেই মেন্ডিস হাঁকিয়ে ফেলেন সেঞ্চুরি। ১২৭ বলে ১০২ রান করেন এই বাঁহাতি ব্যাটার। মেন্ডিসের আউটের পর সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছেন ধনঞ্জয়াও। এরপর নাহিদ তুলে নিয়েছেন তার উইকেটও। ১৩১ বলে ধনঞ্জয়াও করেন ১০২ রান।
এদিকে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, শুক্রবার সকাল থেকেই আন্তঃজেলা সব বাস কাউন্টারে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। একই সঙ্গে যাত্রীরা অনলাইনের মাধ্যমে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।
ওভারের শেষ বলে লঙ্কান ওপেনার নিশান মাদুশকাকে তৃতীয় স্লিপের হাতের ক্যাচ বানান খালেদ। তরুণ এই পেসারকে ড্রাইভ করতে গিয়ে ব্যাটে বলে ভালো মতো সংযোগ ঘটাতে পারেননি ওপেনার নিশান মাদুশকা (৯ বলে ২)। ব্যাটের কানায় লেগে বল চলে যায় মেহেদি হাসান মিরাজের কাছে। সুযোগটি পুরোপুরি লুপে নেন মিরাজ।
পাকিস্তানের লাহোর, সেনেগালের ডাকার, কাজাখস্তানের আস্তানা ও ভারতের দিল্লি যথাক্রমে ১৮৩, ১৭১, ১৬৯ ও ১৬৯ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান দখল করেছে।
খালেদের করা ইনিংসের ১২তম ওভারের (দ্বিতীয় বল) শর্ট ও বাউন্স বলকে কাট করতে গিয়েছিলেন লঙ্কান টপঅর্ডার কুশল মেন্ডিস। কিন্তু ডানহাতি এই মনে হয় পুল করতে কিছুটা দেরি করে ফেলেছেন।
কয়েক ডজন দেশসহ স্পন্সর করা খসড়া প্রস্তাবটিতে ‘নিরাপদ, সুরক্ষিত এবং বিশ্বস্ত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার প্রচারের জন্য’ নির্দেশিকাগুলোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। এতে সামরিক এআই-কে এই পরিধি থেকে বাইরে রাখা হয়েছে।
অপারেশন আটলান্টা একটি যুদ্ধজাহাজ নিয়ে অবস্থানের পাশাপাশি সেখান থেকে হেলিকপ্টার নিয়েও জিম্মি জাহাজের আশপাশে চক্কর দিচ্ছে। বৃহস্পতিবার মধ্য রাতে এমনই একটি ছবি ও বিডিও তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে।
দেশের ৩ অঞ্চলে ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। আজ শুক্রবার (২২ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ২৬৫ পিস ইয়াবা, ৩৭.১ গ্রাম হেরোইন, ৪ কেজি ১৭৫ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা করা হয়েছে।
সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৭ ব্যাটার ও ৪ বোলার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। যার মধ্যে মেহেদী হাসান মিরাজ স্পিন বোলিং অলরাউন্ডার।
ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (২২ মার্চ) থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল থেকেই আন্তঃজেলার সব বাস কাউন্টারে অগ্রিম টিকিট পাওয়া যাবে।