জিম্মি বাংলাদেশি জাহাজের কাছে ইইউ যুদ্ধজাহাজ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ১১: ৪৪
জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর অদূরে ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্সের যুদ্ধজাহাজ মোতায়েন। ছবি: ইইউ নেভাল ফোর্সের এক্স পোস্ট থেকে নেওয়া

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর ওপর নজর রাখছে ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সের (ইইউএনএভিএফওআর) একটি যুদ্ধজাহাজ, যাদের কার্যক্রম অপারেশন আটলান্টা হিসেবে পরিচিত।

অপারেশন আটলান্টা একটি যুদ্ধজাহাজ নিয়ে অবস্থানের পাশাপাশি সেখান থেকে হেলিকপ্টার নিয়েও জিম্মি জাহাজের আশপাশে চক্কর দিচ্ছে। বৃহস্পতিবার মধ্য রাতে এমনই একটি ছবি ও ভিডিও তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে।

এক্সে তিনটি ছবির সঙ্গে আট সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে অপারেশন আটলান্টা। এতে দেখা যাচ্ছে, বাংলাদেশের জিম্মি জাহাজের কাছেই অবস্থান নিয়েছে যুদ্ধজাহাজটি। আর সেখান থেকে বাংলাদেশের জিম্মি জাহাজও দেখা যাচ্ছে। অপারেশন আটলান্টার যুদ্ধজাহাজ থেকে একটি সামরিক হেলিকপ্টার এমভি আবদুল্লাহর ওপর চক্কর দিচ্ছে এমন ছবিও প্রকাশ করা হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, অপারেশন আটলান্টার যুদ্ধজাহাজের সামনে রণ প্রস্তুতি দাঁড়িয়ে অস্ত্রসজ্জিত দুই সেনা। আর এমভি আবদুল্লাহর আশপাশ দিয়ে উড়ে বেড়াচ্ছে হেলিকপ্টার।

১২ মার্চ মোজাম্বিক থেকে ৫৫ হাজার মেট্রিক টন কয়লা বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতে উদ্দেশ্যে রওনা হয় চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী কবির গ্রুপের জাহাজটি। পথে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে।

মোগাদিসু থেকে এক হাজার ১১১ কিলোমিটার পূর্বে ভারত মহাসাগর থেকে ছিনতাই করে বাণিজ্যিক কার্গো জাহাজটিকে প্রথমে নেয়া হয় সোমালিয়ার গারাকাড এলাকায়। উপকূল থেকে প্রায় ৩৭ কিলোমিটার দুরে নোঙর ফেলা হয়।

এরপর আবার অবস্থান বদলে আবদুল্লাহকে নেয়া হয় গদবজিরান উপকূল এলাকায়। সেখান থেকে সরিয়ে নোঙর ফেলা হয় উপকূলের মাত্র সাড়ে ৭ কিলোমিটার দূরে। তারপর আরো এগিয়ে উপকূলের পৌনে তিন কিলোমিটার দূরত্বে নেয়া হয়েছে।

এরি মধ্যে গত সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে জিম্মি জাহাজ ও অপহৃত নাবিকদের উদ্ধারে অভিযান চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। আর এ কাজে আন্তর্জাতিক নৌবাহিনীকে সহায়তা করতে সোমালি পুলিশকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এরপরই বুধবার সোমালি জলদস্যুরা তৃতীয় পক্ষের মাধ্যমে জাহাজের মালিকদের সঙ্গে যোগাযোগ করে। আবদুল্লাহর ক্যাপ্টেনের সঙ্গেও কথা হয় মালিকপক্ষের। দস্যুদের যোগাযোগের পর সমঝোতার মাধ্যমে জিম্মি জাহাজ ও নাবিকদের উদ্ধার করে ফিরিয়ে আনা যাবে বলে আশা সৃষ্টি হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

৫ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

৬ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

৮ ঘণ্টা আগে