ডেস্ক, রাজনীতি ডটকম

পিচে আঠার মতো লেগে থেকে রান করেই যাচ্ছিলেন শ্রীলঙ্কার ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। ষষ্ঠ উইকেটে ২০২ রানের জুটি করে বাংলাদেশকেই ব্যাকফুটে নিয়ে গিয়েছিলেন তারা।
অবশেষে লঙ্কানদের সেই জুটি ভাঙলেন অভিষিক্ত পেসার নাহিদ রানা। তার বাউন্সি বল ঠেকাতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ হন কামিন্দু মেন্ডিস।
আউট হওয়ার আগেই মেন্ডিস হাঁকিয়ে ফেলেন সেঞ্চুরি। ১২৭ বলে ১০২ রান করেন এই বাঁহাতি ব্যাটার। মেন্ডিসের আউটের পর সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছেন ধনঞ্জয়াও। এরপর নাহিদ তুলে নিয়েছেন তার উইকেটও। ১৩১ বলে ধনঞ্জয়াও করেন ১০২ রান।
আজ শুক্রবার (২২ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে খালেদ আহমেদ ও শরিফুল ইসলামের তোপে প্রথম সেশনেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছে শ্রীলঙ্কা।
ইনিংসে দ্বিতীয় ওভারে শিকার করেছেন প্রথম উইকেট শিকার করেন এই ডানহাতি পেসার।
ওভারের শেষ বলে লঙ্কান ওপেনার নিশান মাদুশকাকে তৃতীয় স্লিপের হাতের ক্যাচ বানান খালেদ। তরুণ এই পেসারকে ড্রাইভ করতে গিয়ে ব্যাটে বলে ভালো মতো সংযোগ ঘটাতে পারেননি ওপেনার নিশান মাদুশকা (৯ বলে ২)। ব্যাটের কানায় লেগে বল চলে যায় মেহেদি হাসান মিরাজের কাছে। সুযোগটি পুরোপুরি লুপে নেন মিরাজ।
এরপর ১২তম ওভারে জোড়া শিকার করেছেন খালেদ। ওভারের (দ্বিতীয় বল) শর্ট ও বাউন্স বলকে কাট করতে গিয়েছিলেন লঙ্কান টপঅর্ডার কুশল মেন্ডিস। কিন্তু ডানহাতি এই মনে হয় পুল করতে কিছুটা দেরি করে ফেলেছেন। ফলে বল যাচ্ছিলো গালি অঞ্চলের দিকে। সেখান থেকে মেন্ডিসকে তালুবন্দি করেন জাকির হাসান। ২৬ বলে ১৬ রান করে ফেরত যান মেন্ডিস।
ওই ওভারের শেষ বলে থিতু হয়ে পিচে টিকে থাকার চেষ্টায় থাকা দিমুথ করুনারত্নেকে বোল্ড করে দেন খালেদ। ৩৭ বলে ১৭ রান করেন এই বাঁহাতি লঙ্কান ব্যাটার।
খালেদের পরের ওভারেই রানআউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউস। খালেদকে অফসাইডে ফেলে রান নেওয়ার চেষ্টা করছিলেন দিনেশ চান্দিমাল। সেখানে থাকা ফিল্ডার নাজমুল হোসেন শান্ত আত্মবিশ্বাসী থ্রু করে স্ট্রাইকের দিকে যাওয়া ম্যাথিউসের স্টাম্প সরাসরি ভেঙে দেন

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’
৫ ঘণ্টা আগে
সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।
৬ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।
৮ ঘণ্টা আগে