প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট এনেস্থেসিওলজিস্ট ডা: সালাউদ্দিন সেলিমের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।
আজ শুক্রবার ( ২২ মার্চ) এক শোকবার্তায় তারা এ শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তারা ডা. সালাহউদ্দিন আহমেদ সেলিমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, উচ্চমাধ্যমিক শ্রেণীতে অধ্যয়নকালে তিনি জাসদ রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি ছাত্রজীবনে জাসদ সমর্থিত ছাত্রলীগের ঢাকা মেডিকেল কলেজ কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি এবং কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
সালাউদ্দিন সেলিম জাসদ সমর্থিত ছাত্রলীগের নেতা হিসেবে জিয়ার সামরিক শাসন ও এরশাদের সামরিক শাসন বিরোধী ছাত্রআন্দোলন ও গণআন্দোলনে সাহসী ভূমিকা পালন করেছেন। শিক্ষাজীবন শেষে পেশাগত জীবনে যাবার পত জাসদের একজন নেতা হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি বিএমএ'র সাথে সক্রিয়ভাবে যুক্ত হন। তিনি গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ণ, চিকিৎসক সমাজের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় আমলাতান্ত্রিক প্রশাসনিক ব্যবস্থা সংস্কারের দাবিতে বিএমএ, প্রকৃচির পক্ষ থেকে পেশাজীবীদের আন্দোলন এবং সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ও সাহসী ভূমিকা পালন করেছেন।
এছাড়াও তিনি জাসদের পাশাপাশি বিএমএ, প্রকৃচি, জাতীয় চিকিৎসক সংসদ, ডা. মিলন সংসদ, কর্নেল তাহের সংসদের সাথে যুক্ত ছিলেন।
জাসদ নেতারা তারা বলেন, ডা. সেলিম একজন আদর্শবাদী, সৎ, সাহসী, বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী এবং মানবতাবাদী পরোপকারী মানুষ ছিলেন।

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
২ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
২ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে