শেরপুরে পান চাষে আগ্রহ বেড়েছে চাষিদের

শেরপুর প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২৪, ১৮: ১৫

জেলার চাষিদের পান চাষে আগ্রহ বেড়েছে। পান চাষের উৎপাদন খরচ কম ও বহুবর্ষজীবী হওয়ায় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। 


একসময় শুধু সদর উপজেলার কিছু এলাকায় পান চাষ হলেও এখন বিস্তৃতি ছড়িয়েছে জেলার বিভিন্ন উপজেলায়। পানের বরজে ভাগ্যের চাকা ঘুরে হাসি ফুটেছে অনেক কৃষকের মুখে। কৃষি বিভাগ বলছে, আগ্রহী পান চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।


পান চাষে দিন বদলেছে শেরপুর সদর উপজেলার কামারিয়া এলাকার কৃষক জাহাঙ্গীরের। কিশোর বয়স থেকে অভাব ঘোচাতে শুরু করেন পান চাষ। স্বল্প পুঁজিতে পান চাষে দীর্ঘমেয়াদি আয়ের পথ খুঁজে পান তিনি। পাঁচ শতাংশ জমিতে পাঁচ বছর আগে এককালীন ২ লাখ টাকা খরচ করে প্রতিবছর আয় হয় ১ লাখ টাকা।


জাহাঙ্গীর বলেন, ‘আমি জন্মের পর থেকেই পান চাষ করি। আমার বাপ-দাদাও পান চাষ করতেন। পান চাষই আমাদের প্রধান জীবিকা। এটা দিয়েই আমার ছেলে মেয়ের পড়ালেখার খরচসহ সংসার চলে।’


একই এলাকার পান চাষি মকবুল বলেন, ‘আমাদের গ্রামের আবাদী জমির প্রায় ৪০ শতাংশ জমিতেই পান চাষ হয়। এক একর জমি থেকে প্রতি সপ্তাহে দুইবার করে পান বিক্রি করলে ১৫-১৬ হাজার টাকার বিক্রি করা যায়। এতে বছরে প্রায় ১ থেকে দেড় লাখ টাকা আয় হয়।’


উৎপাদিত পান দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে। পাইকারি দরে পান ক্রয় করে দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করেন পাইকাররা। স্থানীয় পাঁচটি বাজারে কোটি টাকারও বেশি পান ক্রয়-বিক্রয় হয়।


পান ব্যবসায়ী শ্যামল সাহা বলেন, এ এলাকায় তিনটি পানের বড় বাজার আছে। তিন বাজারেই একদম সতেজ পান পাওয়া যায়। এ বাজারের পানের চাহিদাও বেশি।’


জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. সুকল্প দাস জানান, পান চাষ একটি অর্থকরী ও লাভজনক ফসল। এজন্য কৃষকদের মধ্যে পান চাষের উৎসাহ আগ্রহ বেড়েছে। কৃষিবিভাগ পানচাষকে আরও লাভজনক করতে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দালিয়ানে অর্থনৈতিক সম্মেলন শেষে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের স্থানীয় সময় আজ বুধবার (২৪ জুন) বেলা ১টা ৩০ মিনিটে বেইজিংয়ের পথে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীর সাথে এই সফরে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।

৩ ঘণ্টা আগে

ঢাকার কাছাকাছি একের পর এক ভূমিকম্পের উৎপত্তিস্থল, কী বার্তা দিচ্ছে?

যদিও এসব ভূমিকম্পের বেশিরভাগই মাঝারি বা অপেক্ষাকৃত কম মাত্রার, তবুও বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করছে আরেকটি বিষয়, আর তা হলো উৎপত্তিস্থলগুলোর অবস্থান।

৩ ঘণ্টা আগে

আইনি ইতিহাসে নতুন অধ্যায়, মামলা জিতল এআই ল’ ফার্ম

‘গারফিল্ড এআই’ নামের প্রতিষ্ঠানটি গত মাসে ইংল্যান্ডের ওয়ান্ডসওয়ার্থ কাউন্টি কোর্টে একজন ফ্রিল্যান্স কর্মীর বকেয়া পারিশ্রমিক সংক্রান্ত মামলায় জয়লাভ করে। গত বছর যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানটি দেশটির প্রথম এআইভিত্তিক ল’ ফার্ম।

৩ ঘণ্টা আগে

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পূর্বাভাসে বলা হয়েছে— ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

৩ ঘণ্টা আগে