ডেস্ক, রাজনীতি ডটকম

ঘরের মাটিতে সাদা পোশাকের ক্রিকেট মানেই যেন ন্যাড়া পিচে প্রতিপক্ষকে স্পিনজালে বেধে ফেলার একটা প্রাণান্তকর চেষ্টা। তবে চিরায়ত সেই অভ্যাস থেকে এবার বেরিয়ে এসেছে বাংলাদেশ।
সিলেটে সবুজ উইকেটের টেস্টে বাংলাদেশের পেসাররা আধিপত্য দেখালেন ব্যাটাররাও পাল্টা জবাব দিলেন। তবে দিনশেষে স্বাগতিকদের চেয়ে এগিয়ে গেছে সফরকারী শ্রীলঙ্কাই।
সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে টাইগার পেসারদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েও কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভার জোড়া সেঞ্চুরিতে ৬৮ ওভারে ২৮০ রানে থামে লঙ্কানদের ইনিংস। জবাবে শেষ বিকেলে ব্যাট করতে নেমে লঙ্কানদের মতোই বিপদে পড়ল স্বাগতিকরা। একের পর এক উইকেট বিলিয়ে ‘আশার পালে হাওয়া দেওয়া’ টেস্টের শুরুতেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ।
প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩২ রান। একে একে সাজঘরে ফিরে গেছেন দুই উদ্বোধনী ব্যাটার জাকির হাসান, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। লঙ্কানদের চেয়ে ২৪৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবে স্বাগতিকরা।

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’
৫ ঘণ্টা আগে
সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।
৬ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।
৮ ঘণ্টা আগে