খালেদের আগুনে বোলিংয়ে ধুঁকছে লঙ্কানরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে আগুন ঝরাচ্ছেন খালেদ আহমেদ। ১ রানআউট আর ৩ উইকেট নিয়ে লঙ্কানদের একাই চেপে ধরেছেন এই ডানহাতি পেসার। ইনিংসে দ্বিতীয় ওভারে শিকার করেছেন প্রথম উইকেট। এরপর ১২তম ওভারে জোড়া শিকার করেছেন খালেদ। তার বারুদে বোলিংয়ে দিনের শুরুতেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে লঙ্কানরা।

খালেদের করা ইনিংসের ১২তম ওভারের (দ্বিতীয় বল) শর্ট ও বাউন্স বলকে কাট করতে গিয়েছিলেন লঙ্কান টপঅর্ডার কুশল মেন্ডিস। কিন্তু ডানহাতি এই মনে হয় পুল করতে কিছুটা দেরি করে ফেলেছেন।

ফলে বল যাচ্ছিলো গালি অঞ্চলের দিকে। সেখানে তীক্ষ্ম দৃষ্টিতে ফিল্ডিং করছিলেন জাকির হাসান। সুযোগ পেয়ে দারুণ ক্যাচে মেন্ডিসকে তালুবন্দি করেন জাকির। ২৬ বলে ১৬ রান করে ফেরত যান মেন্ডিস।

ওই ওভারের শেষ বলে থিতু হয়ে পিচে টিকে থাকার চেষ্টায় থাকা দিমুথ করুনারত্নেকে বোল্ড করে দেন খালেদ। ৩৭ বলে ১৭ রান করেন এই বাঁহাতি লঙ্কান ব্যাটার।

এরপর খালেদের ওভারে রানআউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউস। খালেদকে অফসাইডে ফেলে রান নেওয়ার চেষ্টা করছিলেন দিনেশ চান্দিমাল। সেখানে থাকা ফিল্ডা নাজমুল হোসেন শান্ত আত্মবিশ্বাসী থ্রু করে স্ট্রাইকের দিকে যাওয়া ম্যাথিউসের স্টাম্প সরাসরি ভেঙে দেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ১৪ ওভারের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ৫০ রান। চান্দিমাল ৩ রানে আর ধনঞ্জয়া ডি সিলভা ১ রানে অপরাজিত আছেন।

এর আগে দ্বিতীয় ওভারেই লঙ্কান শিবিরে আঘাত হেনেছেন খালেদ। ওভারের শেষ বলে লঙ্কান ওপেনার নিশান মাদুশকাকে তৃতীয় স্লিপের হাতের ক্যাচ বানান ডানহাতি পেসার।

খালিদকে ড্রাইভ করতে গিয়ে ব্যাটে বলে ভালো মতো সংযোগ ঘটাতে পারেননি মাদুশকা। ব্যাটের কানায় লেগে বল চলে মেহেদি হাসান মিরাজের কাছে। সুযোগটি পুরোপুরি লুপে নেন মিরাজ।

আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

৫ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

৬ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

৮ ঘণ্টা আগে