Ad

জাতীয় সংবাদ

দেশি-বিদেশি সব ষড়যন্ত্র নস্যাৎ করেছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

০৫ অক্টোবর ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশি-বিদেশি সব ষড়যন্ত্র নস্যাৎ করেছে সরকার। দুর্গাপূজা উপলক্ষে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছিলো প্রতিবেশি দেশ ও ফ্যাসিবাদী চক্র। এমনকি খাগড়াছড়ির ঘটনাকে ঘিরেও দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করেছিলো তারা। সম্মিলিত প্রচেষ্টায় সব কিছু নস্

দেশি-বিদেশি সব ষড়যন্ত্র নস্যাৎ করেছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

শহিদুল আলম ও গাজার সঙ্গে আছি: প্রধান উপদেষ্টা

০৫ অক্টোবর ২০২৫

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অব্যাহত নির্যাতনের প্রতিবাদে বৈশ্বিক উদ্যোগ গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া খ্যাতিমান আলোকচিত্রী ও অধিকার কর্মী শহিদুল আলমের পক্ষে সংহতি জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের শিকার গাজার প্রতিও সমর্থন জানিয়েছেন তিনি।

শহিদুল আলম ও গাজার সঙ্গে আছি: প্রধান উপদেষ্টা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বেশ গুরুত্ব দেয় চীন : শি জিনপিং

০৪ অক্টোবর ২০২৫

চীনা প্রেসি‌ডেন্ট ব‌লেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন এবং বাংলাদেশ পারস্পরিক আস্থা সুসংহত করে চলেছে। বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা প্রসারিত করেছে এবং তাদের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও গভীর করেছে।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বেশ গুরুত্ব দেয় চীন : শি জিনপিং

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে : প্রধান উপদেষ্টা

০৪ অক্টোবর ২০২৫

অভিনন্দন বার্তায় ড. ইউনূস তার বক্তব্যে বলেন, ৫০ বছর আগে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমশ বিকশিত হয়েছে এবং সহযোগিতা ফলপ্রসূ ফলাফল এনেছে, যা উদযাপনের যোগ্য।

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে : প্রধান উপদেষ্টা

চীনের কাছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্বের: শি জিনপিং

০৪ অক্টোবর ২০২৫

চীনা প্রেসিডেন্ট শি তার বার্তায় উল্লেখ করেছেন যে, চীন এবং বাংলাদেশ ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং বিনিময়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৫০ বছরে, আন্তর্জাতিক ও আঞ্চলিক ভূদৃশ্যের পরিবর্তন নির্বিশেষে, চীন এবং বাংলাদেশ সর্বদা শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতির ভি

চীনের কাছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্বের: শি জিনপিং

১০ অক্টোবরের মধ্যে সুপারিশসহ সনদ সরকারের হাতে যাবে

০৪ অক্টোবর ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে একটি প্রস্তাব তৈরি করা হয়েছে। সেটিই রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করা হবে। এটি হবে কমিশনের সঙ্গে দলগুলোর চূড়ান্ত সংলাপ।’ তিনি আশা প্রকাশ করেন, সার্বিক মতপার্থক্য থাকা সত্ত্বেও জুলাই গণঅভ্যুত্থানে

১০ অক্টোবরের মধ্যে সুপারিশসহ সনদ সরকারের হাতে যাবে

সেপ্টেম্বরে দেশে সড়ক দুর্ঘটনায় ৪১৭ জনের মৃত্যু ‎

০৪ অক্টোবর ২০২৫

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণে দেখা গেছে, সেপ্টেম্বর মাসে সংঘটিত দুর্ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে জাতীয় মহাসড়কে। মোট দুর্ঘটনার ৩৬ শতাংশ বা ১৬১টি ঘটেছে জাতীয় মহাসড়কে। আঞ্চলিক সড়কে ৩১ শতাংশ (১৩৯টি), গ্রামীণ সড়কে ১৩ শতাংশ (৫৭টি) এবং শহরের সড়কে প্রায় ২০ শতাংশ (৮৯টি) দুর্ঘটনা ঘটেছে।

সেপ্টেম্বরে দেশে সড়ক দুর্ঘটনায় ৪১৭ জনের মৃত্যু ‎

সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় আহমেদ রফিককে শেষ বিদায়

০৪ অক্টোবর ২০২৫

আহমেদ রফিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, আহমদ রফিক ছিলেন অনেক বড় একজন ব্যক্তিত্ব। তার কাছাকাছি আমরা কেউ যেতে পারিনি। তবে আমাদের যদি এগিয়ে যেতে হয়, তাহলে শেকড়ের দিকে যেতে হবে। আর শেকড়ের কাছে যেতে হলে ফিরতে হবে তার কাছেই।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় আহমেদ রফিককে শেষ বিদায়

রোববার থেকে সচিবালয়ে নিষিদ্ধ ‘সিংগেল ইউজ প্লাস্টিক’

০৪ অক্টোবর ২০২৫

পরিবেশ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল রোববার (৫ অক্টোবর) থেকে সচিবালয়ে সিংগেল ইউজ প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে সচিবালয়ের সব প্রবেশপথে চেকিং করা হবে। ভেতরে পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়া গেলে তার ব্যবহার রোধ করা হবে।

রোববার থেকে সচিবালয়ে নিষিদ্ধ ‘সিংগেল ইউজ প্লাস্টিক’

‘কনশেন্স’ জাহাজে বাংলাদেশ— পতাকা হাতে বার্তা শহিদুল আলমের

০৪ অক্টোবর ২০২৫

শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌ বহরে থাকা আলোকচিত্রী শহিদুল আলম তার ফেসবুক প্রোফাইলে প্রকাশ করেছেন একটি ছবি। সঙ্গে দিয়েছেন তিন শব্দের ক্যাপশন— Bangladesh on Conscience, যার বাংলা ‘কনশেন্স জাহাজে বাংলাদেশ’।

‘কনশেন্স’ জাহাজে বাংলাদেশ— পতাকা হাতে বার্তা শহিদুল আলমের

জাতিসংঘে গণতন্ত্র ও মানবিক সংহতির অঙ্গীকার তুলে ধরেছেন ড. ইউনূস : প্রেস সচিব

০৩ অক্টোবর ২০২৫

প্রেস সচিব বলেন, ইউএনজিএ-র ভাষণে প্রধান উপদেষ্টা বাংলাদেশে গণতন্ত্র, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থার প্রতি অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি স্বাধীন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতির কথা উল্লেখ করে বৈশ্বিক মহলকে আশ্বস্ত করেন যে বাংলাদেশ জনগণ ও আন্তর্জাতিক অংশীদারদের লালিত গণতা

জাতিসংঘে গণতন্ত্র ও মানবিক সংহতির অঙ্গীকার তুলে ধরেছেন ড. ইউনূস : প্রেস সচিব

হজযাত্রীর কোটা পূরণ নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

০৩ অক্টোবর ২০২৫

চিঠিতে আরো বলা হয়, এরইমধ্যে ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬’ ঘোষণা করা হয়েছে। কোটা পূরণ এবং হজ প্যাকেজ ও গাইডলাইনের নির্দেশনার আলোকে এজেন্সিগুলোর জরুরি ভিত্তিতে সমন্বয় করে লিড গঠন করা প্রয়োজন। ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬’ এর অনুচ্ছেদ ১৩ (২) ও (৩) অনুযায়ী লিড এজেন্সির সঙ্গে সমন্বয়কারী সব এজেন্সি একই ধর

হজযাত্রীর কোটা পূরণ নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

০৩ অক্টোবর ২০২৫

এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনে যারা বড় ধরনের অপরাধের সঙ্গে জড়িত না তারা দেশের জন্য, রাষ্ট্রের জন্য চাকরি করবেন। তবে সরকার তাদের অপরাধ বিবেচনায় সিদ্ধান্ত নেবেন বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

উজানে ভারী বর্ষণের আভাস, প্লাবিত হতে পারে ৫ জেলার নিম্নাঞ্চল

০৩ অক্টোবর ২০২৫

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী কয়েক দিনে দেশের মধ্যে ও উজানে ভারতের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকলে লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চল প্লাবিত হবে।

উজানে ভারী বর্ষণের আভাস, প্লাবিত হতে পারে ৫ জেলার নিম্নাঞ্চল

ত্রাণ দিতে নয়, লড়াই করতে যাচ্ছি— সুমুদ ফ্লোটিলা থেকে শহিদুল আলম

০৩ অক্টোবর ২০২৫

সুমুদ ফ্লোটিলা থেকে শহিদুল আলম বলেন, নৌ বহরের মধ্যে তিনি যে জাহাজটিতে রয়েছেন সেটি এরই মধ্যে ফিলিস্তিনি টাইম জোনে পৌঁছে গেছে। গাজাকে অবৈধ অবরোধ থেকে মুক্ত করার পাশাপাশি সেখানে যে কারও অবস্থান করা ও সেখানকার খবর বিশ্ববাসীকে জানানোর যে অধিকার, সেটি নিশ্চিত করতেই তারা যাচ্ছেন সেখানে।

ত্রাণ দিতে নয়, লড়াই করতে যাচ্ছি— সুমুদ ফ্লোটিলা থেকে শহিদুল আলম

ভাষাসৈনিক আহমদ রফিক না ফেরার দেশে

০৩ অক্টোবর ২০২৫

ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক আহমদ রফিক মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। কিডনি জটিলতা ও ডায়াবেটিস ছাড়াও উচ্চ রক্তচাপ, আলঝেইমার্স, পারকিনসন্স রোগ, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স, ফুসফুসের সংক্রমণসহ বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

ভাষাসৈনিক আহমদ রফিক না ফেরার দেশে

ভক্তদের চোখে জল, কৈলাসে ফিরলেন দেবী দুর্গা

০২ অক্টোবর ২০২৫

কোটি ভক্তের চোখের জলে বিদায় নিলেন দেবী দুর্গা। বছরান্তে বাবার বাড়ি ভ্রমণ শেষে চার সন্তানকে ফিরলেন স্বামীর বাড়ি কৈলাসে। সেই সঙ্গে শেষ হলো দুর্গাপূজা, শেষ হলো বাঙালি সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।

ভক্তদের চোখে জল, কৈলাসে ফিরলেন দেবী দুর্গা