ডেইলি স্টারে হামলা-আগুনের ঘটনায় মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হামলা-ভাঙচুরের পর বৃহস্পতিবার রাতভর আগুনে পুড়েছে ডেইলি স্টার ভবন। ছবি: রাজনীতি ডটকম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর ফার্মগেট এলাকায় অবস্থিত ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। মামলায় ৩৫০ থেকে ৪০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ডেইলি স্টারের অপারেশনস কর্মকর্তা মিজানুর রহমান তেজগাঁও থানায় মামলাটি করেন।

ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগের ঠিক আগেই পাশে প্রথম আলো কার্যালয়ে হামলা-ভাঙচুর-লুটপাটের পর অগ্নিসংযোগ করা হয়েছিল। এ ঘটনায় প্রথম আলোও চার থেকে পাঁচ শ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, হামলা-অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে ডেইলি স্টার কর্তৃপক্ষ। মামলায় অজ্ঞাত ৩৫০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে অগ্নিসংযোগে পত্রিকাটির ৪০ কোটি টাকার ক্ষতির কথা বলা হয়েছে।

নির্বাচনি জনসংযোগের সময় মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদি গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়।

একপর্যায়ে শাহবাগের বিক্ষোভ থেকে একদল কারওয়ান বাজারের দিকে গিয়ে প্রথমে প্রথম আলো ও পরে ডেইলি স্টার ভবনে হামলা-ভাঙচুর চালায়। দুটি গণমাধ্যমের প্রধান কার্যালয়েই আগুনও দেওয়া হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

১৩ ঘণ্টা আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

১৪ ঘণ্টা আগে

দেশে মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

১৫ ঘণ্টা আগে

লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশে চলমান গ্যাস-সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায়

১৫ ঘণ্টা আগে