সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টায় পানি উন্নয়ন বোর্ডের রেকর্ড অনুয়ায়ী, তিস্তা নদীর পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। সকাল ৯টায় তা বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে নেমে আসে। দুপুর ১২টায় তা ৫ সেন্টিমিটার ও বিকেল ৩টায় ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে সন্ধ্যা ৬টার পর ভারতের গজল
রশিদপুর গ্যাসফিল্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সুমন বিকাশ দাস বলেন, নতুন এই স্তর থেকে প্রতিদিন আট মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। সে হিসাবে প্রতিদিন আট মিলিয়ন ঘনফুট গ্যাস এখান থেকে সরবরাহ করা হবে।
হাফিজুর ইসলাম বলেন, পুরো ঘটনা পর্যবেক্ষণে মনে হয়েছে, ওই চীনা নাগরিক কোনো পাচারকারী দলের সদস্য। ফরিদুল তার সহযোগী। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানায়, প্রায় ৪-৫দিন ধরে তুলশী রানী কোনো কথা বলছিলেন না। নাওয়া-খাওয়াও ছেড়ে দেন। সোমবার সকালে বাবুলালের মা পাতানি বালা তার কোলে শিশুটিকে দেন খাওয়ানোর জন্য। কয়েক মিনিট পর এসে দেখেন তার ছেলের বউ শিশুটিকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে বিছানায় রেখেছেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেটের ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান ‘দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’ এর দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কারকে কেন্দ্র করে দায়ের করা এক রিটের প্রেক্ষিতে এ নোটিশ জারি করা হয়।
নিহত রাকিব মাতুব্বর চরশ্যামাইল এলাকার নাসির মাতুব্বরের ছেলে। একই এলাকার ইবনে সামাদ হত্যা মামলার আসামি তিনি। বর্তমানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতিতে রাকিব যুক্ত ছিলেন বলেও জানা গেছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে অডিটরিয়াম ও সামনের চত্বর।
স্থানীয়রা জানান, সোনিয়া বেগম তার স্বামী সন্তান নিয়ে আব্দুল কাদের দেওয়ানের টিনশেড বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন। বিকেলে ওই বাসায় কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই কক্ষের দরজা ভেঙে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ।
গত ১৪ আগস্ট রাতে এই বাড়িতেই ঘটে মর্মান্তিক ঘটনা। ঋণের বোঝা আর অভাবে জর্জরিত হয়ে মিনারুল ইসলাম (৩৫) তাঁর স্ত্রী মনিরা খাতুন (৩০), ছেলে মাহিম (১৪) ও মেয়ে মিথিলাকে (৩) হত্যা করে নিজেও আত্মহত্যা করেন। মৃত্যুর আগে তিনি চিরকুটে লিখে যান, “আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে।”
টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী এ ক্যাম্পেইন পরিচালিত হবে। এর অংশ হিসেবে রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর এবং কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।
রাজধানী ঢাকায় রিখটার স্কেলের ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
রাকসু নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনকে ধরা হচ্ছে রাকসুর ইতিহাসে সর্বোচ্চ প্রার্থীর অংশগ্রহণ হিসেবে। কেন্দ্রীয় সংসদ ও সিনেটে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩২০ জন প্রার্থী, আর হল সংসদে রয়েছেন ৭৫৪ জন। এর মধ্যে ২৮৮ জন ছাত্র আর ৩২ জন ছাত্রী।
আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই বিষয়ে হাইকোর্টে রিট করার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে বলে তারা জানিয়েছেন।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বদলীয় সংগ্রাম কমিটি সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি শুরু করেছে। এতে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
গুরুতর অগ্নিদগ্ধদের তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে জেলে জহির হোসেনের শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসক জানিয়েছেন। জহির হোসেনের অবস্থা সংকটপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের
নিখোঁজ তিনজন হলো ইউনিয়নটির বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮), আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা (৭), নোপায়েল মিয়ার মেয়ে উষা মনি (৫) ও সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)। এ সময় স্পিডবোট থেকে পড়ে গিয়ে রোজিনা আক্তার, ছাত্তার মিয়া ও জহিরুল ইসলাম আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধা