পোষ্য কোটা ইস্যুতে ক্যাম্পাস শাটডাউন এবং দুর্গাপূজার ছুটিতে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে ছাত্রদল মনোনীত প্যানেলসহ পাঁচটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা।
বেতন বৃদ্ধিসহ একাধিক দাবিতে শ্রমিকদের কর্মবিরতির কারণে রাজশাহী থেকে দুরপাল্লার অধিকাংশ যাত্রীবাহী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। আজ সোমবার সকাল ৬টা থেকে ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, হানিফ কেটিসি, গ্রামীণ ট্রাভেলস ও শ্যামলী ট্রাভেলসের বাস বন্ধ রয়েছে। হঠাৎ বাস বন
প্রত্যক্ষদর্শী নাজমুল হাসান বাবু বলেন, স্টেডিয়াম এলাকায় আমার মালিকানাধীন একটি স-মিলের কাজ চলছে। সেখানে ময়লা না ফেলার জন্য বেশ কয়েকদিন যাবৎ প্রচারণা চালিয়ে আসছি আমি। রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কিছু লোক একটি সাদা মাইক্রোবাসে এসে ওই স্থানে কয়েকটি বস্তা ফেলে যায়। এ সময় তারা ময়লা ফেললেও পরিষ্ক
জুলাই হত্যা মামলা নিয়ে বাণিজ্যের অভিযোগে পটুয়াখালী সদর উপজেলার বিএনপির সদস্য ও মাদারবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ এবং সদর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আইনজীবী মশিউর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ নোটিশ) দিয়েছে জেলা বিএনপি। তাদের নোটিশের জবাব দিতে সময় দেওয়া হয়েছে দুই দিন। তারা দুজন স
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রংপুর সিটি করপোরেশনের (রসিক) সামনে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও পেশাজীবী সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালন করেন। ওই কর্মসূচি পালনের সময় পুলিশের উপস্থিতিতে গেট বন্ধ করে রসিক কর্মচারীরা আরেক দফা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা।
সিলেট নগরীসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ ভবন দুলে ওঠায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রিখটার স্কেলে এই ভূমিকম্পটি ছিল ৪ মাত্রার। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়, নারী ও শিশুরা সবচেয়ে বেশি ভুয়া আইডি, ব্যক্তিগত ছবি ব্যবহার করে ব্ল্যাকমেইল, অশ্লীল বার্তা ও ভিডিও পাঠানো, ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে হয়রানি এবং আর্থিক প্রতারণার শিকার হন। ভুক্তভোগীরা প্রায়ই বিষয়টি প্রকাশ করতে ভয় পান। এতে অপরাধীরা আরও সাহসী হয়ে ওঠে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দশম গ্রেডে প্রবেশের জন্য বিএসসি ইঞ্জিনিয়ারদের আন্দোলনের প্রসঙ্গ টেনে কবির হোসেন বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বাংলাদেশের সম্পদ। তাদেরকে পা ধরে টান দিবেন না, মাথার চুল ধরে টানেন। কারণ তারা উপরে উঠতে চায়। বিএসসি ইঞ্জিনিয়াররা কখনো ডিপ্লোমাদের জায়গায় আসতে পারবে না। কারণ তাদের ৪ বছরে
শতবর্ষ ধরে গ্রামীণ জীবনের অংশ এই নৌকাবাইচ আজও বিনোদনের পাশাপাশি সামাজিক ঐক্য ও সাংস্কৃতিক গৌরবের প্রতীক হয়ে আছে। প্রতিযোগিতা দেখতে কাশিয়ানী ও মুকসুদপুরের বিভিন্ন গ্রাম থেকে মানুষ ভিড় জমায় নদীপাড়ে।
আহতদের মধ্যে গুরুতর আহত আব্দুল মজিদ, শুভ হাসান ও তানিমের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং অন্যদের জামালগঞ্জ ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে মোছা আলী, ইমার হোসেন, নূর আলম ও শাখাওয়াত হোসেন তবারক নামের চারজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা পাবলিক হলে নাগরিক শোকসভা আয়োজক কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা প্রাবন্ধিক হায়দার জাহান চৌধুরী। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ও সদস্য মো. আল
ওই নেতাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৭২ ঘণ্টার মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে।
চোরেরা কীভাবে এত নিখুঁতভাবে চুরি করছে, তা রহস্যজনক। অনেকটা রাতে সংঘটিত হওয়া এই চুরির পেছনে প্রায়ই অভিজ্ঞ স্থানীয় চক্র থাকে। যদিও দোষীদের ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে, ফলাফল এখনো সীমিত। স্থানীয়রা নিরাপত্তাব্যবস্থা বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন।