রাকসু নির্বাচন পেছানোর দাবি ৫ প্যানেলের

রাজশাহী ব্যুরো

পোষ্য কোটা ইস্যুতে ক্যাম্পাস শাটডাউন এবং দুর্গাপূজার ছুটিতে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে ছাত্রদল মনোনীত প্যানেলসহ পাঁচটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, শিক্ষার্থীরা অনিশ্চয়তার কারণে ক্যাম্পাস ছাড়ছেন, আবার অনেকেই পূজার ছুটিতে বাড়ি গেছেন। এ অবস্থায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।

প্যানেলগুলো হলো—ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম (ছাত্রদল), সচেতন শিক্ষার্থী সংসদ, রাকসু ফর র‍্যাডিকাল চেঞ্জ, সর্বজনীন শিক্ষার্থী সংসদ এবং ইউনাইটেড ফর রাইটস। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও একই দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলন শেষে নির্বাচন পেছানোর জন্য একটি স্মারকলিপি দেন তারা।

পরে দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এসে সাংবাদিকদের সামনে রাকসু নির্বাচন নিয়ে কথা বলেন ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর।

তিনি বলেন, ‘আমরা প্রচার-প্রচারণায় গিয়ে শিক্ষার্থীদের দেখা পাচ্ছি না। তারা অধিকাংশই পূজার ছুটিতে বাড়িতে চলে গিয়েছেন। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব আপনারা বিষয়টি বিবেচনা করবেন। আমার মতামত নির্বাচনটা যেন দুর্গাপূজার ছুটির পরেই হয়।’

তবে শিবির মনোনীত প্যানেল 'সম্মিলিত শিক্ষার্থী জোট' নির্বাচন পেছানের ব্যাপারে দ্বিমত পোষণ করছে।

সার্বিক বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, আমরা নির্বাচন কমিশনের সদস্যদের নিয়ে আজ বিকেলে মিটিংয়ে বসব। আলোচনা শেষে সিদ্ধান্ত জানানো হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৬ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৮ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৮ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৯ ঘণ্টা আগে