Ad

মাঠের রাজনীতি

লিফট বিকল, ভবনের দেয়াল ভেঙে বর উদ্ধার

১০ জানুয়ারি ২০২৬

কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে ছয়জন ধারণক্ষমতার লিফটে ১০ জন ওঠায় লিফট বিকল হয়ে নিচে নেমে যায়। এতে বরসহ ১০ জন বরযাত্রী লিফটের ভেতরে আটকা পড়েন। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভবনের দেয়াল ভেঙে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।

লিফট বিকল, ভবনের দেয়াল ভেঙে বর উদ্ধার

হাড়কাঁপানো শীতেও হাওরে বোরো আবাদের কর্মযজ্ঞ

১০ জানুয়ারি ২০২৬

শীত আর হিমেল হাওয়া উপেক্ষা করে বোরো ধান আবাদ ও রোপণে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকেরা। ভোরের আলো ফোটার আগেই তারা নেমে পড়ছেন খেতে। বিস্তীর্ণ হাওরের মাঠজুড়ে চলছে বোরো চাষের কর্মযজ্ঞ। কুয়াশায় ঢাকা শীতের সকালে বীজতলায় ধানের চারা পরিচর্যা থেকে জমি চাষ—সব কাজই চলছে সন্ধ্যা পর্যন্ত।

হাড়কাঁপানো শীতেও হাওরে বোরো আবাদের কর্মযজ্ঞ

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

০৯ জানুয়ারি ২০২৬

স্থানীয়রা জানিয়েছেন, কিছুদিন আগে স্থানীয় মসজিদের ওয়াজ মাহফিলের টাকার হিসাবের দায়িত্বে ছিলেন ইয়ানূর। একই এলাকার মোস্তফার সঙ্গে মাহফিলের আদায় করা টাকার হিসাব নিয়ে দ্বন্দ্ব হয়। এর জেরে ইয়ানূর ও মোস্তফা গ্রুপের মধ্যে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে।

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের দুই সদস্যসহ আটক ৯

০৯ জানুয়ারি ২০২৬

নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যসহ মোট নয়জনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে শহরের নীলসাগর হোটেল ও পোরশা রেস্ট হাউজে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের দুই সদস্যসহ আটক ৯

আগুন পোহাতে গিয়ে দগ্ধ নারীর মৃত্যু

০৯ জানুয়ারি ২০২৬

হাসপাতালের সহকারী পরিচালক ডা. কানিজ ফাতেমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৪ জানুয়ারি গুরুতর দগ্ধ অবস্থায় হাজেরা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। পাঁচ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোরে তিনি মারা যান।

আগুন পোহাতে গিয়ে দগ্ধ নারীর মৃত্যু

রাতে চট্টগ্রাম-কুমিল্লায় ২ দুর্ঘটনায় ৫ প্রাণহানি

০৯ জানুয়ারি ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাঠভর্তি এক ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নৌ বাহিনীর সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। একই মহাসড়কে কুমিল্লার ইলিয়টগঞ্জের তুরনিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উলটে গেলে দুজন নিহত হয়েছেন।

রাতে চট্টগ্রাম-কুমিল্লায় ২ দুর্ঘটনায় ৫ প্রাণহানি

জোনায়েদ সাকির আসনে সরে দাঁড়াচ্ছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী

০৮ জানুয়ারি ২০২৬

স্থানীয়রা বলছিলেন, আবদুল খালেক ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে ভোটের মাঠে থেকে গেলে জোনায়েদ সাকির জন্য নির্বাচন কঠিন হয়ে দাঁড়াবে। সবশেষ তথ্য বলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন আবদুল খালেক।

জোনায়েদ সাকির আসনে সরে দাঁড়াচ্ছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী

শরীয়তপুরে বোমা বিস্ফোরণে লন্ডভন্ড বসতঘর, যুবক নিহত

০৮ জানুয়ারি ২০২৬

পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে ঘরের ভেতরে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন আলামত পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

শরীয়তপুরে বোমা বিস্ফোরণে লন্ডভন্ড বসতঘর, যুবক নিহত

দইখাওয়া সীমান্ত থেকে গুলিবিদ্ধ যুবক উদ্ধার

০৭ জানুয়ারি ২০২৬

লালমনিরহাট-১৫ বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে দইখাওয়া বিওপির একটি টহলদল সীমান্তে হঠাৎ গুলির শব্দ শোনতে পায়। পরে সীমান্ত পিলার ৯০২-এর কাছ থেকে গুলিবিদ্ধ অবস্থায় রনি মিয়াকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দইখাওয়া সীমান্ত থেকে গুলিবিদ্ধ যুবক উদ্ধার

জলমহাল দখল নিয়ে সংঘর্ষ, ছাত্রদল নেতাসহ আহত ৪

০৭ জানুয়ারি ২০২৬

আহতদের অভিযোগ, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে সৈয়দ সাইদ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জলমহাল দখল নিয়ে সংঘর্ষ, ছাত্রদল নেতাসহ  আহত ৪

ফেনীতে এনসিপির ৫ নেতার পদত্যাগ

০৬ জানুয়ারি ২০২৬

সংবাদ সম্মেলনে এনসিপি ফেনী জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক জুলাইযোদ্ধা ওমর ফারুক শুভ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এনসিপি মধ্যমপন্থার রাজনীতি করবে বলে আমাদের প্রতিশ্রুতি দিলেও তারা তাদের সেই নীতি আদর্শ থেকে সরে এসেছে। আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি। এখন স্বেছায় অব্যাহতি নিয়েছি। পদত্যাগের কপি এনসিপির

ফেনীতে এনসিপির ৫ নেতার পদত্যাগ

ছোটবেলা থেকেই হাঁস-মুরগি পালন করি, হাঁস প্রতীক চাইব: রুমিন ফারহানা

০৬ জানুয়ারি ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সদ্যই বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকসহ সব ধরনের পদ-পদবি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা। যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র এরই মধ্যে বৈধ ঘোষিত হয়েছে। আরও কিছু আনুষ্ঠানিকতার পর আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে প্রার্থীদের।

ছোটবেলা থেকেই হাঁস-মুরগি পালন করি, হাঁস প্রতীক চাইব: রুমিন ফারহানা

বাবার অনৈতিক সম্পর্ক ফাঁস হওয়ায় মেয়ে খুন, বাবা ও চাচা গ্রেপ্তার

০৬ জানুয়ারি ২০২৬

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আয়েশা মনি হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। বাবার অনৈতিক সম্পর্কের বিষয়টি জেনে ফেলায় মেয়েকে হত্যা করা হয়েছে বলে উঠে এসেছে তদন্তে।

বাবার অনৈতিক সম্পর্ক ফাঁস হওয়ায় মেয়ে খুন, বাবা ও চাচা গ্রেপ্তার

টেস্টে ফেল, এসএসসিতে বসার সুযোগের দাবিতে স্কুলে তালা

০৬ জানুয়ারি ২০২৬

অভিযুক্ত শিক্ষার্থী আরিফ ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজের ছেলে। তবে ছেলের বিরুদ্ধে স্কুলে তালা দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি অবগত নন উল্লেখ করে বলেন, ‘আমি বিএনপির রাজনীতি করি, তবে আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়।’

টেস্টে ফেল, এসএসসিতে বসার সুযোগের দাবিতে স্কুলে তালা

মাঝারি শৈত্যপ্রবাহ, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রিতে কাঁপছে রাজশাহী

০৬ জানুয়ারি ২০২৬

আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোর ৬টায় রাজশাহীর তাপমাত্রা নেমে আসে ৭ ডিগ্রি সেলসিয়াসে। চলতি শীত মৌসুমে এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এক দিনের ব্যবধানে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে রাজশাহীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ।

মাঝারি শৈত্যপ্রবাহ, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রিতে কাঁপছে রাজশাহী

সুন্দরবনে সব ধরনের নৌযান চলাচল বন্ধ, বিপাকে দেশি-বিদেশি পর্যটকরা

০৬ জানুয়ারি ২০২৬

সুন্দরবনে ধর্মঘট ডেকে পর্যটনবাহী প্রায় চারশ জালিবোটসহ লঞ্চ ও ট্রলার চলাচল বন্ধ রেখেছে মালিকপক্ষ। এতে দূরদূরান্ত থেকে ঘুরতে আসা দেশি-বিদেশি পর্যটকরা বিপাকে পড়েছেন, বাধ্য হয়ে তাদের ফিরে যেতে হচ্ছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকেই সুন্দরবনে পর্যটকদের প্রবেশ ও ভ্রমণ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

সুন্দরবনে সব ধরনের নৌযান চলাচল বন্ধ, বিপাকে দেশি-বিদেশি পর্যটকরা