নির্বাচন প্রশ্নে কোনো আপস নয়: মিনু

রাজশাহী ব্যুরো
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১৭: ৪৭

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহী সিটির সাবেক মেয়র ও রাজশাহী–২ (সদর) আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, নির্বাচন প্রশ্নে বিএনপি কোনো আপস করবে না। তিনি বলেন, “এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। তাই এখনই ঘরে ঘরে গিয়ে জনগণের সমর্থন সংগঠিত করতে হবে।”

আজ রোববার রাজশাহী নগরীর রানীবাজার এলাকার একটি রেস্টুরেন্ট মিলনায়তনে তার পক্ষে পরিচালনা ও প্রচারণা কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মিনু অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল ধর্মের অপব্যাখ্যা ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। ধর্মের নামে মিথ্যাচার করে ভোট কেনার চেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার থেকে মানুষকে ফেরাতে নেতাকর্মীদের মাঠে থাকতে হবে।

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা জানান, বিএনপি একটি পরিচ্ছন্ন ও গণতান্ত্রিক দল। এখানে প্রতিযোগিতা আছে, কিন্তু কোনও বিভেদ বা প্রতিহিংসা নেই। ধানের শীষের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ।

রাজশাহী বিএনপির ঘাঁটি উল্লেখ করে সদর আসনের ৩০টি ওয়ার্ডেই শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করার কথা জানান তিনি। এক্ষেত্রে দলের নেতা–কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় উপস্থিত নেতারা তাঁর প্রতি সমর্থন জানিয়ে বলেন, নির্বাচনী কাজে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে মাঠে কাজ করবেন এবং ভোটের মাধ্যমেই ধানের শীষকে বিজয়ী করবেন।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় সভায় মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

১৬ ঘণ্টা আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

১৭ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু বেড়ে ৮

নিহত শ্রমিকদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। চারজনই ভাটিয়ারী এলাকায় বসবাস করতেন। এর মধ্যে মনসুর ও নাসির সম্পর্কে আপন ভাই।

১৮ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস ছড়িয়ে’ ৩ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে জানান, ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে তারা শিপইয়ার্ডের ভেতরে কাজ করছেন, সেখানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

২১ ঘণ্টা আগে