ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১১: ৩৩
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে রেখে অবরোধ করে। অবরোধ চলাকালে বিক্ষুব্ধ নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

রোববার (১৬ নভেম্বর) ভোর থেকে মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশসহ কয়েকটি স্থানে গাছ ফেলে তারা এই অবরোধ করেন।

এদিকে, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও নাশকতা রোধে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করেছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার ও কালকিনি থানার অংশে সাত–আটটি স্থানে সড়কের পাশের গাছ কেটে ফেলে রাখা হয়েছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢল-বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি, খোলা হয়েছে ব্যারেজের ৪৪ জলকপাট

ভারতীয় উজানের ঢল ও ভারী বৃষ্টিতে ফের তিস্তা নদীতে পানি বেড়েছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ সামাল দিতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

২ দিন আগে

চট্টগ্রামে স্কুলছাত্রী আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

২০২৩ সালের ২৯ মার্চ পাহাড়তলী থানার সাগরিকা বাই লেইন এলাকার আলমতারা পুকুরপাড়ের একটি ডোবা থেকে আয়নীর মরদেহ উদ্ধার করা হয়। সে আব্দুল হাদি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

২ দিন আগে

বগুড়ায় ডিবি হেফাজতে থাকা আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে বগুড়া রেলস্টেশন এলাকা থেকে আসাদকে গ্রেপ্তার করা হয়। তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক আব্দুল মান্নান হত্যা মামলার আসামি ছিলেন। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল।

৩ দিন আগে

নেত্রকোনায় চুরির অপবাদে গাছে বেঁধে মারধর, যুবকের মৃত্যু

পরিবারের অভিযোগ, স্থানীয় কয়েকজন ইমনকে ধরে এনে প্রকাশ্যে নির্যাতন করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে