নেত্রকোনায় আওয়ামী লীগের ৮ নেতা গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১৫: ২৪

নাশকতার পরিকল্পনা ও গত ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলায় নেত্রকোনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা শহর ছাড়াও বারহাট্টা উপজেলার বিভিন্ন স্থান থেকে রোববার রাতে এ গ্রেপ্তার অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন— নেত্রকোনা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহফুজুল ইসলাম লিংকন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শরীফুল হক শরীফ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মুন্না, সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম খান শুভ্র, এবং পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আলম খান। ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এ ছাড়া বারহাট্টা উপজেলা যুবলীগের সভাপতি মো. হাদিস ফকিরকে উপজেলার বাউসী ইউনিয়নের আটগাঁ বাজার এলাকা থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। একই রাতে বারহাট্টার সাহতা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মো. সুরাপ খান এবং নিতাই চন্দ্র সূত্রধরকে আটক করে বারহাট্টা থানা পুলিশ।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, “৫ আগস্টের পর দায়ের করা মামলায় যুবলীগ নেতা হাদিস ফকির এজাহারভুক্ত আসামি। নিতাই চন্দ্র সূত্রধর ও সুরাপ খানকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।”

সোমবার দুপুরে তাদের নেত্রকোণা আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান তিনি।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে ঢাকার মোহাম্মদপুর থানা পুলিশ পাঁচ নেতাকে আটক করেছে। ৫ আগস্টের পর নাশকতার অভিযোগে তাদের বিরুদ্ধে আমাদের থানায়ও মামলা রয়েছে। হস্তান্তর প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

১ দিন আগে

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

১ দিন আগে

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও

২ দিন আগে

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

২ দিন আগে