রাঙামাটিতে হরতাল পালনের হুঁশিয়ারি

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে বাজার ফান্ডের ভূমি হস্তান্তর ও বন্ধকি দলিল রেজিস্ট্রি কার্যক্রম আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চালু করার দাবি জানিয়েছে বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটি। অন্যথায় শাটডাউন, হরতাল ও অবরোধসহ কঠোর কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছে সংগঠনটি।

শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে দশটায় রাঙামাটি শহরের বনরুপায় একটি রেস্তোরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘ কয়েক বছর ধরে বাজার ফান্ডের জমি নিয়ে প্রশাসনিক জটিলতার কারণে স্থানীয় ব্যবসায়ীরা ব্যাংক ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বাজার ফান্ড জমি মর্টগেজ (বন্ধক) দিয়ে ঋণ নিতে না পারায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা অর্থ সংকটে ভুগছেন। এতে ব্যবসার পরিধি ছোট হচ্ছে, নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে না, বাড়ছে বেকারত্ব। একই সঙ্গে এখানকার বাণিজ্যিক ব্যাংকগুলোও বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে। বাজার ফান্ড এলাকায় ব্যবসা সংকোচন ও ব্যবসায়ীদের মাঝে হতাশা বাড়ছে।

এতে আরো বলা হয়, দীর্ঘদিন ধরে অঘোষিত নিষেধাজ্ঞার কারণে পাহাড়ে বাজার ফান্ড এলাকাগুলোতে সকল প্রকার ব্যাংক ঋণ বন্ধ রয়েছে। এতে করে এই অঞ্চলের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। মূলধন সংকটে অনেকে ইতোমধ্যে ব্যবসা গুটিয়ে রাঙামাটির বাইরে চলে গেছেন।

২০১৭ সালে রাঙামাটির তৎকালীন জেলা প্রশাসক প্রথমবার বাজার ফান্ড এলাকার ভূমি রেজিস্ট্রির মিউটেশন মামলা স্থগিত করেন। তখন নানা দেন-দরবারের পর তা চালু হলেও ২০১৯ সালে আবার বন্ধ হয়ে যায়। পাহাড়ের বাজার ফান্ড অধিভুক্ত নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাজার ফান্ড নিয়ে প্রশাসনের অলিখিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে শাটডাউন, হরতাল ও অবরোধসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।

এ সময় বক্তব্য দেন রাঙামাটি বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির। সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মুজিব,আব্দুল কুদ্দুছ, জেলা দুপ্রক’র সাবেক সভাপতি ওমর ফারুক, রাঙামাটি চেম্বারের পরিচালক দীল বাহাদুর, জহির উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা, অটোরিকশাচালক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি, আবুল কালাম, কাঠ ব্যবসায়ী সমিতির নেতা লোকমান হোসেন, করাতকল সমিতির সভাপতি মমতাজ মিয়া, ট্রাকচালক সমিতির সভাপতি হাসমত উল্লাহ, তবলছড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল করিম, বনরুপা ব্যবসায়ী সমিতির সভাপতি জসিম উদ্দিন, ব্যবসায়ী নেতা কামাল হোসেন ও বরুন রায়সহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

১ দিন আগে

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

১ দিন আগে

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও

২ দিন আগে

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

২ দিন আগে