প্রসূতির পারিবারিক সূত্রে জানা যায়, আগে জন্ম নেওয়ার মেরিনার কন্যাদের মধ্যে একজনের নাম সুমাইয়া (১০), অপরজনের নাম সুরাইয়া (৬) বছর। এরইমধ্যে মেরিনা ও মজিদের ঘরে যুক্ত হলো নতুন পাঁচ সন্তান।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরীর কাশিমপুর সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেশকিছু কারখানা আছে। এসব কারখানায় ৩২ হাজার শ্রমিক কাজ করেন। গত কয়েকদিন ধরে শ্রমিকরা আগস্ট মাসের বেতনের দাবি করছেন। মঙ্গলবার বেতন দেওয়ার কথা ছিল কারখানার।
আয়োজক সূত্র জানায়, ছাত্র আন্দোলনে নাটোরে নিহত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর আলোচনা শুরু হলে অন্য গ্রুপের শিক্ষার্থীরা সেখানে ঢুকে পড়ে। এরপর সবাইকে চেয়ারে বসতে বলা হলে উল্টো আয়োজকদের সঙ্গে উত্তেজিত হয়ে পড়েন তারা। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় কেন্দ
রাজশাহী জেলার বাঘায় সনাতন ধর্মাবলম্বীর জমি-বাড়ি দখল ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আলতাফ আলী (৫২)। তিনি বাঘা থানার জোতরঘু গ্রামের মৃত বয়ের উদ্দীনের ছেলে। গত সোমবার রাত ৯টায় তাকে রাজাশাহীর আড়ানি বাজার থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
গাজীপুরের কাশিমপুরের ভবানীপুর এলাকায় বেক্সিমকো গ্রুপের বিগবস নামে কারখানায় আগুন লাগানো হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা তাঁদের তাড়িয়ে দেন।
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্মিত নগরে ছয়টি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় ফুটওভার ব্রিজগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিকের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের ১৪ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল জানান, নিহতরা হলেন- ক্যাম্প-২০ এর ব্লক-২৫ এর ইমাম হোসেন (৩৭) ও ৪ নম্বর ক্যাম্পের বি/৬ নম্বর ব্লকের রহমত উল্লাহ (২৫)। তারা আরসা কমান্ডার বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদকে (৩২) পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের বড় ভাই মো. বেহেস্তী বাদী হয়ে মঙ্গলবার রাতে নগরীর মতিহার থানায় মামলাটি করেন। মামলার এজাহারে ২০-৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আজ বুধবার রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কম
রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) আট উপ-কমিশনার (ডিসি) একযোগে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আরএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে যাওয়ার পথে মুনছুর রহমান (৪৩) নামে এক ব্যক্তিকে গুলি ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক দুই সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার এনামুল হকসহ ৭৩ জনের নামে মামলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী মুনছুর রহমান নিজেই বাদী হয়ে বাগমা
জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো. ইউনুস মিয়া জানান, স্মৃতি পরিবহন স্বরূপকাঠি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় একটি টেম্পো এসে যাত্রী তোলা শুরু করে।
মামলার বাদীর আইনজীবী জিয়াউল হক জিয়া বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি তদন্ত করে আগামী ৩০ দিনের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্টো ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
চিনকি আস্তানা রেল স্টেশন কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, দুপুরের দিকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কনটেইনারবাহী ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। চট্টগ্রাম থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার করা হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার অগ্রণী ব্যাংক ছেংগারচর বাজার শাখার ক্যাশ ভল্ট থেকে প্রায় ৭৫ লাখ ২০ হাজার টাকা উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অগ্রণী ব্যাংক পিএলসি লিমিটেড ছেংগারচর বাজার শাখা ব্যবস্থাপক মো. ইউসুফ মিয়া (৪০) সোমবার (২ সেপ্টেম্বর) বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।মঙ্গলবার দুপুরে সংঘর্ষ হয়।
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) পি কে এম এনামুল করিমকে নিয়োগ দেওয়ার পরদিনই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব শের মাহবুব মুরাদকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে।
বগুড়ায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজানকে (৩৭) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় মিজানের পক্ষের লোকজনের হামলায় লেদু (৩৫) নামে একজন নিহত হয়েছেন।