আরএমপির আট ডিসিকে একযোগে বদলি

রাজশাহী ব্যুরো

রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) আট উপ-কমিশনার (ডিসি) একযোগে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আরএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরএমপির নতুন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ আট পুলিশ কর্মকর্তাকে বদলির আদেশ দিয়েছেন। এ আদেশে বলা হয়, আরএমপির এই ডিসিদের বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

বদলি আদেশে আরএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি) কে এম আরিফুল হককে বিশেষ পুলিশ সুপার পদে নগর বিশেষ শাখায়, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বাণ চাকমাকে উপ-পুলিশ কমিশনার বোয়ালিয়া ও কাশিয়াডাঙ্গা হিসেবে, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) বিভূতি ভূষণ ব্যানার্জীকে উপ-পুলিশ কমিশনার (পিওএম) হিসেবে ও নগর বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার মুহম্মদ আব্দুর রকিবকে শাহ মখদুম ক্রাইম বিভাগের ‍উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়াও শাহ মখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. নূর আলম সিদ্দিকীকে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক, মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসূদন রায়কে উপ-পুলিশ কমিশনার ইঅ্যান্ডডি ও লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই হিসেবে বদলি করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার পিওএম মীর মো. শাফিন মাহমুদকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনার মো. মমিনুল করিমকে মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৬ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৮ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৯ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

২০ ঘণ্টা আগে