মামলা চলাকালে অভিযুক্ত ৮ জন মারা যান। ফলে তাদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ২৬ জন আসামির মধ্যে ২২ জনকে আদালতে আনা হয়। চারজন পলাতক। পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেপ্তার করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসির (নেসকো) আউটসোর্সিং পদ্ধতি বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে রাজশাহী নগরীর রেলগেট এলাকায় এই কর্মসূচি পালন করেন নেসকো আউটসোর্সিং বৈষম্য বিরোধী কর্মচারীরা।
তিন দশক আগে পাবনা জেলার ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভাপতি ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলার অভিযোগে করা মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ১৮ জামিনে মুক্ত হয়েছেন। আজ সোমবার দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।
হাতুড়িপেটা করে পদত্যাগে বাধ্য করানো ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী নবকাম পল্লী ডিগ্রি কলেজের সেই অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানকে ফুল দিয়ে বরণ করে কলেজে ফিরিয়ে এনেছেন শিক্ষার্থীরা। রোববার (০৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রায় দুই কিলোমিটার দূরে থাকা কোয়ার্টারের বাসা থেকে গলায় ফুলের মালা পড়িয়ে তাকে কলেজ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা ও আরও একজন। সোমবার (০৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় মেইন পিলার ৩৯৩ এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় এ ঘটনা ঘটে।
ওবায়দুল কাদের ও কাজী হাবিবুল আউয়ালসহ মামলার অন্যতম কয়েকজন আসামি হলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক এমপি জেলা জাসদ সভাপতি রেজাউল করিম তানসেন, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন রানা প্রমুখ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁদপুর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জানা গেছে, বন্যা ও জলাবদ্ধতায় সদরে ১২টি, হাইমচরে ১০টি, হাজীগঞ্জ ৪৫টি, কচুয়ায় ২২টি, শাহরাস্তিতে ৫৩টি এবং ফরিদগঞ্জে ৫০টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৬ উপজেলায় কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৪টি।
আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের শেষে রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটক এই ব্যক্তির নামে মানব পাচার, নারী নির্যাতন, জাহাজে ডাকাতি, চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মোংলা থানায় অন্তত ১১টি মামলা রয়েছে বলেও জানান ওসি কে এম আজিজুল ইসলাম।
ধর্মীয় উপাসনালয়, পূজামণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, পূজামণ্ডপে যদি বিশৃঙ্খলা করা হয় সে যেই হোক তাকে ছাড় দেব না। আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করব।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেনের অপসারণের দাবিতে কুশপুত্তলিকা দাহ করেছেন শিক্ষার্থীরা। আজ রবিবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ চত্বরে এ ঘটনা ঘটে।
এবার কাফনের কাপড় গায়ে জড়িয়ে অনশন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) নার্সিং অনুষদের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ৭ দফা দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় তিন শিক্ষার্থী অসুস্থ হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ছয়দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার বেলা ১২টার দিকে নগরীর শালবাগান এলাকায় প্রতিষ্ঠানটির সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
বগুড়ায় আদালত চত্বরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম হামলার শিকার হয়েছেন। এ সময় তাকে কান ধরে উঠবস করানো হয়। হিরো আলমের দাবি, বিএনপির লোকজন তার ওপর হামলা চালিয়েছেন।
সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেরার ভদ্রঘাটে এ দুর্ঘটনা ঘটে।
১০০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালে স্টাফদের সঙ্গে রোগীর স্বজনদের সংঘর্ষের ঘটনায় দোষীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে কাজে ফিরেছেন চিকিৎসকসহ কর্মচারীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত প্রক্টর ড. মো. মাহবুবর রহমান দায়িত্বে যোগদান করেছেন। এছাড়াও চারটি হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব তাঁদেরকে এ নিয়োগ দেন।
ভয়াবহ সেশনজটের কবলে পড়ে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় দ্রুত পরীক্ষা গ্রহণ ও ফলাফলের দাবিতে এবার সড়কে বসেই ‘প্রতীকী পরীক্ষা’ ও ‘প্রতীকী বিষপান’ কর্মসূচি পালন করেছেন নার্সিং অনুষদের শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুরে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে তারা এ কর্মসূচি পালন করেন।