ডেস্ক, রাজনীতি ডটকম

রাজশাহী জেলার বাঘায় সনাতন ধর্মাবলম্বীর জমি-বাড়ি দখল ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আলতাফ আলী (৫২)। তিনি বাঘা থানার জোতরঘু গ্রামের মৃত বয়ের উদ্দীনের ছেলে। গত সোমবার রাত ৯টায় তাকে রাজাশাহীর আড়ানি বাজার থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ অধিদপ্তরের আইজি (মিডিয়া) ইনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ঘটনা সূত্রে জানা যায়, বাঘা থানার জোতরঘু গ্রামের শ্রী রূপ সনাতন দোবে (৫০) গত ২ আগস্ট ভ্রমণের উদ্দেশ্যে ভারতে যান। সেখানে থাকা অবস্থায় গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষিতে তিনি জানতে পারেন, জোতরঘু গ্রামে তার বাড়িতে তার কাকীমা রনজু দোবের ঘরে অভিযুক্ত মো. আলতাফ আলী ঢুকে স্টিলের বাক্সের তালা ভেঙে ৪৬ হাজার টাকা লুটে নেয়। এ সময় দুর্বৃত্তরা তার কাকীমাকে কিল-ঘুষিসহ বাঁশের লাঠি দিয়ে আঘাত করে জখম করে। তাছাড়া তাদের বাড়ির মন্দিরের প্রতিমা ও তুলশীবেদি ভাঙচুর করে ধর্মীয় উপাসনালয় অপবিত্র করে। এরপর আলতাফ আলী শ্রী রূপ সনাতন দোবের বাড়িসহ ভূমি দখল করে নেয়।
পরবর্তীতে শ্রী রূপ সনাতন দোবের বেদখল হয়ে যাওয়া বাড়ি ও ভূমি পুনরুদ্ধার করে তার কাকীমা রনজু দোবেকে বুঝিয়ে দেয় বাঘা থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে এজাহারনামীয় ও অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে বাঘা থানায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে।
এই সংবাদে রাজশাহী জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে বাঘা থানার পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। পরে গত ৯ সেপ্টেম্বর আলতাফ আলীকে রাজাশাহীর আড়ানি বাজার থেকে গ্রেপ্তার করে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে বাঘা থানা পুলিশ।

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।
১ দিন আগে
নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।
২ দিন আগে
দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।
২ দিন আগে
মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
২ দিন আগে