রাজশাহী ব্যুরো

রাজশাহীতে একসঙ্গে পাঁচ ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২২ নম্বর প্রসূতি ও গাইনি ওয়ার্ডে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়। মা ও পাঁচ নবজাতক সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক। একসঙ্গে পাঁচ ছেলে সন্তানের জন্ম ও সন্তানেরা সুস্থ দেখে আনন্দিত গৃহবধূর পরিবার। এদিকে, একসঙ্গে পাঁচ সন্তান প্রসবের খবর ছড়িয়ে পড়ায় তাদের দেখতে হাসপাতালের অন্যান্য রোগীর স্বজনরা ওই ওয়ার্ডে ভিড় করছেন।
একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দেওয়া ওই প্রসূতির নাম মেরিনা খাতুন (২৮)। তার বাড়ি নওগাঁ জেলার বদলগাছী থানার শ্রীরামপুর গ্রামে। তিনি ওই গ্রামের মালেয়শিয়া প্রবাসী আব্দুল মজিদের স্ত্রী। তবে আব্দুল মজিদ বর্তমানে মালেয়শিয়ায় অবস্থান করছেন। বছর খানেক আগে তিনি ছুটিতে দেশে আসেন। সম্প্রতি তিনি আবার চাকরির সুবাদে মালেয়শিয়াতে পাড়ি দেন। এই দম্পতির আগেও দুটি কন্যা সন্তান জন্ম নিয়েছিল দুই বারে। এবার তৃতীয় দফায় সন্তান প্রসব করতে গিয়ে একসঙ্গে ৫ ছেলে সন্তানের জন্ম দেন মেরিনা।
এ বিষয়ে হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক নিলুফার শারমিন বলেন, বুধবার বেলা ১১টার দিকে প্রসূতি মেরিনাকে তাঁর স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসেন। এরপর সেখান থেকে ২২ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। প্রসূতির অবস্থা অস্বাভাবিক দেখে তাঁকে দ্রুত ওটিতে নেওয়া হয়। সেখানে সিজার করে একে একে ৫টি নবজাতক বের করা হয়। এসময় চিকিৎসকরাও অবাক হয়ে যান। রামেক হাসপাতালে এই প্রথম ৫টি সন্তান একসঙ্গে জন্ম নিলো বলেও জানান ওই চিকিৎসক। ৫টি নবজাতকই সুস্থ আছে বলেও জানান তিনি।
প্রসূতির পারিবারিক সূত্রে জানা যায়, আগে জন্ম নেওয়ার মেরিনার কন্যাদের মধ্যে একজনের নাম সুমাইয়া (১০), অপরজনের নাম সুরাইয়া (৬) বছর। এরইমধ্যে মেরিনা ও মজিদের ঘরে যুক্ত হলো নতুন পাঁচ সন্তান।
মেরিনার আত্মীয় নয়ন বাবু জানান , গর্ভে ২টি সন্তান থাকলেই কোনো না কোনো সমস্যা হয় প্রসূতির। এক্ষেত্রে ৫ সন্তান জন্ম দিলেও তেমন কোনো সমস্যা হয়নি প্রসূতি মেরিনার। পরিবারের সদস্যরা অনেক খুশি হয়েছে।
এদিকে, মেরিনার পাঁচ সন্তান জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়লে রামেক হাসপাতালের অন্যান্য ওয়ার্ড থেকেও রোগীর স্বজনরা ভিড় করছেন এক নজর সেই নবজাতকগুলোকে দেখার জন্য।
এ বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, নবজাতকগুলো এখন পর্যন্ত সুস্থ রয়েছে এবং তাদেরসহ মা মেরিনাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৭ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৮ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৯ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
২০ ঘণ্টা আগে