প্রতিবেদক, রাজনীতি ডটকম

আজ বুধবার ভোরে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে তারা নিহত হন
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে দুই জন নিহত হয়েছেন। বুধবার ভোরে অজ্ঞাত রোহিঙ্গাদের গুলিতে তারা নিহত হন বলে জানিয়েছে পুলিশ।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের ১৪ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল জানান, নিহতরা হলেন- ক্যাম্প-২০ এর ব্লক-২৫ এর ইমাম হোসেন (৩৭) ও ৪ নম্বর ক্যাম্পের বি/৬ নম্বর ব্লকের রহমত উল্লাহ (২৫)। তারা আরসা কমান্ডার বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
অতিরিক্ত ডিআইজি বলেন, ১৮ নম্বর ক্যাম্পের ২০/৩০ জন দুর্বৃত্ত ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের ২০ নম্বর ক্যাম্পের মারকাজুল মসজিদে জড়ো হয়।
তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন দুই জন।
এ সময় গোলাগুলিতে আরেক রোহিঙ্গা আবদুল্লাহ আহত হয়ে ক্যাম্পের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১০ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১২ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১২ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৩ ঘণ্টা আগে