রাজশাহী ব্যুরো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে যাওয়ার পথে মুনছুর রহমান (৪৩) নামে এক ব্যক্তিকে গুলি ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক দুই সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার এনামুল হকসহ ৭৩ জনের নামে মামলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী মুনছুর রহমান নিজেই বাদী হয়ে বাগমারা থানায় মামলাটি করেন। মামলার এজাহারে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাগমারা উপজেলার রামরামা গ্রামের বাসিন্দা মুনছুর রহমান গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে যোগ দিতে মোটরসাইকেলে করে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। তিনি ভবানীগঞ্জ কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌছালে তার গতি রোধ করেন আসামিরা। এরপর প্রথমে তার ডান পায়ের হাঁটুর ওপরে গুলি করা হয়, যা মাংস ভেদ করে পায়ের অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। পরে তার বাঁ পায়ের হাঁটুর নিচে আরেকটি গুলি করা হয়। এ ছাড়া লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়েও তাকে এলোপাতাড়ি পিটানো হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।
জানতে চাইলে মামলার বাদী মুনছুর রহমান বলেন, প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত ১০ আগস্ট হাসপাতাল থেকে ছাড়া পাই। চিকিৎসা শেষে অনেকটা সুস্থ হয়ে মামলা করতে দেরি হয়েছে।
মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিরা পলাতক আছেন। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৬ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৮ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৯ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
২০ ঘণ্টা আগে