তিনি বলেন, ১৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। এ উপলক্ষে ১৪ থেকে ২১ জুন পর্যন্ত দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। চিঠি দিয়ে বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়েছি আমরা। ঈদের ছুটি শেষে ২২ জুন থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।
রাঙামাটিতে ছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যার দায়ে শিক্ষক অংবাচিং মারমাকে (৪৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক) এ ই এম ইসমাইল হোসেন এ রায় দেন।
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পাহাড়ঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র থেকে আবু মিয়া (৫৭) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রামগড় থানার ওসি মো. মনির হোসেন জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গবেষণা কেন্দ্রের টাওয়ার টিলা এলাকা থেকে আবু মিয়া নামে ওই শ্রমিকের লাশ উদ্ধার করেন তারা।
পবা উপজেলা ভূমি অফিস চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, 'সৃষ্টির শুরু থেকেই ভূমি নিয়ে মানুষের ভোগান্তি। বাংলাদেশে অধিকাংশ পরিবারেই ভূমি সংক্রান্ত জটিলতা রয়েছে। অথচ এই ভূমি নিয়েই মানুষের জ্ঞানচর্চা সবচেয়ে কম। তাই 'ভূমির পাঠশালা' ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা প
রাজশাহীর তানোর উপজেলায় একটি ভবনের কাজ করার সময় মাথায় ইট পড়ে শমসের আলী (৪৫) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পৌরশহরের হঠাৎপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শমসের আলী তানোরের বনকেশর এলাকার মো. সানাউল্লাহর ছেলে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, মনছুর আলী বেশ কিছু দিন ধরে অসুস্থ থাকায় বাড়ি থেকে বের হতেন না। বাড়িতে স্বামী পরিত্যাক্তা মেয়ে আছে। তিনি তার বিয়েও দিতে পারছিলেন না। ধারণা করা হচ্ছে এসব দুঃশ্চিন্তা থেকেই নিজ বাসায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
রাজশাহীর তানোর উপজেলায় পাড়ে কাজ করার সময় পুকুরের পানিতে পড়ে রোজিনা খাতুন (৪৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোবীরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রোজিনা খাতুন উপজেলার গোবীরপাড়া গ্রামের মৃত আবু মাসুদের স্ত্রী।
ওই শাখার ম্যানেজার ফাহমিদা ফিরোজ জানান, বুধবার ব্যাংককিং কার্যক্রম শেষ করে সিন্দুকে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা রেখে যায়। আজ বৃহস্পতিবার সকালে ব্যাংকে এসে সিন্দুক ভাঙা দেখে চুরির বিষয়টি নজরে আসে।
টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কদমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃঞ্চ ধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমবাগান এলাকা থেকে গমভর্তি ট্রাকসহ চালককে আটক করা হয়। এ ঘটনায় বুধবার বিকেলে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানোর হয়েছে বলেও জানান তিনি।
খামারের মালিক জাহেরুল ইসলাম জানান, শনিবার (৮ জুন) সন্ধ্যার দিকে নেপিয়ার কাঁচা সবুজ ঘাস খাওয়ানোর পরই তার গরুগুলো একে একে অসুস্থ হয়ে পড়ে এবং শনিবার থেকে বুধবার (১২ জুন) পর্যন্ত ২৬টি ষাঁড় গরু মারা গেছে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গরুগুলো আসন্ন কোরবানি সময় বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছিল।
বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানের পর কেএনএফের এক সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার উপজেলার দুর্গম জোরভারাং পাড়া থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত কেএনএফ সদস্যের নাম ভান লাল থিয়ান বম (৩০), তিনি রুমার উপজেলার জোরভারাং পাড়াযর বাসিন্দা।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা পরিষদ বছরের পর বছর ধরে বিদ্যুৎ বিল পরিশোধ না করার কারনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় গত ৪ দিন ধরে অন্ধকারে প্রতিষ্ঠানটিসহ সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান। ফলে নিরাপত্তা ঝুঁকি থাকায় স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে।
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ৯ ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১২ জুন) বেলা ১২টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ফলে যাত্রী ও চালকদের মাঝে স্বস্তি ফিরেছে। এর আগে চারলেনের কাজ চলমান থাকা এবং চালকদের বেপরোয়া গতির কারণে রাত ৩টা থেকে যানজট শুরু হয়। এ সময় বঙ্গবন্ধু সেতু
সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে জাতির গর্ব হিসেবে প্রতিষ্ঠিত রাখার দৃঢ় প্রত্যয়ে সকলে সম্মিলিতভাবে কাজ করায় সন্তুষ্ট প্রকাশ করছি। এর পাশাপাশি, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে এক বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রগতি অব্যাহত রাখার
টাঙ্গাইলের বাসাইলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে মনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছে ২৫ জন। গুরুতর আহত ১১ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার স্থলবল্লা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
ঈদুল আজহার ছুটি উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রতিদিনই বাড়ছে টোল আদায়ের পরিমাণ। প্রতিদিনই যানবাহনের সংখ্যাও বাড়ছে। এছাড়া, কোরবানির পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় অনেক বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৪০১টি যানবাহন পারাপারের বিপরীতে ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার ২৫০ টাকা টোল আদা