প্রতিবেদক, রাজনীতি ডটকম

টেম্পো ও বাস শ্রমিকদের বিরোধের জেরে বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। টার্মিনাল এলাকায় যাত্রী তোলা নিয়ে দুই পক্ষের হাতাহাতির পর মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে বাস চলাচল বন্ধ করা হয়।
জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো. ইউনুস মিয়া জানান, স্মৃতি পরিবহন স্বরূপকাঠি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় একটি টেম্পো এসে যাত্রী তোলা শুরু করে।
বাধা দিলে স্মৃতি পরিবহনের হেলপার ফয়সালকে ধাক্কা দিয়ে আহত করেন টেম্পো শ্রমিকরা। এ নিয়ে দুই পক্ষের শ্রমিকের মধ্যে টার্মিনালে উত্তেজনা দেখা দেয়। মহাসড়কে টেম্পো চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য দুপুর দেড়টা থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেন।
টেম্পো শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ন সম্পাদক আল আমিন আকন বলেন, বাস টার্মিনাল থেকে টেম্পোতে কয়েকজন ছাত্র উঠেছিল।
বাস শ্রমিকরা বাধা দেওয়ায় ছাত্রদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। তখন বাস শ্রমিক ফয়সাল সামান্য আহত হন। এই অজুহাতে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৬ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৮ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৯ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
২০ ঘণ্টা আগে