বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন আওয়ামী লীগের সাত নেতাকর্মী। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, ‘‘আজকের এই দিনে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি। ধন্যবাদ জানাচ্ছি অন্তর্বর্তী সরকারকে, যারা দলমত–নির্বিশেষে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষকে সম্পৃক্ত করে আজকে একটা অন্তর্ভুক্তিমূলক জাতীয় অনুষ্ঠান করেছেন। আমাদের প্রত্যাশা, যে জন–আকাঙ্ক্ষ
কারাগারের নিরাপত্তা, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ দ্রব্য প্রবেশ রোধ করতে সংস্কারের অংশ হিসেবে ডগ স্কোয়াড মোতায়ন করা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল-ফরহাদ এ তথ্য জানান।
কুমিল্লার চৌদ্দগ্রামে হানিফ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আট জন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওইদিন জনতা হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর ও ক্ষতিসাধন করে। জেলার এসপি, ডিসি, সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশ নিবিড়ভাবে তদন্ত করে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. আরিফ (৩২) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ১৪৫ জনকে নামীয় এবং ৪০০-৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জুলাই শহীদ স্মৃতি ফাউণ্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘পুলিশ হোক বা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ পরিচয় যা-ই হোক গণহত্যায় যারা সরাসরি জড়িত ছিল তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। যদি ডকুমেন্ট থাকে তাহ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, শেখ মুজিবুর রহমান হত্যার বিচারের জন্য কবর থেকে লাশ উত্তোলনের প্রয়োজন না হলে জুলাই-আগস্টের শহীদদের লাশ কেন কবর থেকে তুলতে হবে? আর কোনো শহীদের লাশ কবর থেকে উত্তোলন করতে দেওয়া হবে না।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় বইছে শৈত্যপ্রবাহ। মেঘমুক্ত দিনে উত্তরের হিমশীতল হওয়ায় হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। শনিবার (১৪ ডিসেম্বর) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
দীর্ঘ ১৭ বছর পর গোপালগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় শহরের গেটপাড়ায় একটি টিনের ঘরে এই অফিসের উদ্বোধন করা হয়। গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ প্রধান অতিথি হিসেবে কার্যালয় উদ্বোধন করেন।
রাজশাহীতে চারদিন ধরে অধিকাংশ সময় দেখা মিলছে না সূর্যের। সেই সঙ্গে ঘন কুয়াশা ও হিমশীতল বাতাসে জেঁকে বসেছে শীত। এছাড়া আজ শুক্রবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসায় হাত-পা জমে যাওয়ার মত অবস্থার সৃষ্টি হয়েছে।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আসামির উপস্থিতিতেই রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক এ আদেশ দেন।
আগামী বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে সংস্কার আসছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। আজ বৃহস্পতিবার 'বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চ শিক্ষায় একাডেমিক পারফরম্যান্সের উপর ক্লাসে অনুপস্থিতির প্রভাব: সরকারের উপর একটি অধ্যয়ন' শিরোনামে রাজশাহী বিভাগের আটটি কলেজের অধ্যক্
বেতন বৃদ্ধির দাবিতে সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় বার্ষিক বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এসময় আন্দোলনরত শ্রমিকদের মুখে পড়ে ১৩ পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে।
গাজীপুর মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
অন্যদিকে রাত ৩টায় বন্ধ করে দেওয়া হয় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের ফেরি চলাচল। এ সময় মাঝ নদীতে আটকে পড়ে দুই রো রো ফেরি শাহ পরান ও এনায়েতপুরী।