টাঙ্গাইল প্রতিনিধি

রাত পৌহালেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের যানজট, ধীরগতি এবং যানবাহনের চাপের পর মহাসড়ক এখন ফাঁকা হয়েছে। রোববার বিকেল থেকে মহাসড়কে যানবাহন চলাচল কম থাকায় ফাঁকা লক্ষ্য করা গেছে।
এর আগে যমুনা সেতুর উপর দুর্ঘটনা, গাড়ি বিকল ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের অংশে ১৩ কিলোমিটার থেমে থেমে যানজট ও ধীরগতির সৃষ্টি হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টা থেকে রোববার সকাল ৯ টা পর্যন্ত মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতুপুর্ব পর্যন্ত ধীরগতিতে যানবাহন চলাচল করে। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হলেও বিকেল পর্যন্ত উত্তরের পথে যানবাহন ব্যাপক চাপ থাকে।
এদিকে মহাসড়কে ৭ শতাধিক পুলিশ ছাড়াও সেনাবাহিনী এবং র্যাব সদস্যরা কাজ করে।
এদিকে শেষ মুহুতে ভোগান্তি ছাড়াই গন্তব্য পৌঁছাতে পারছে যাত্রীরা। তবে যাত্রীবাহি বাস না পেয়ে ট্রাক-পিকআপ ও বাসের ছাদে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরতে পেরেও খুশি যাত্রীরা। রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এমন দৃশ্য দেখা যায়।
এদিকে ঈদ যাত্রায় ছয়দিনে যমুনা সেতু দিয়ে দুই লাখ ১৬ হাজার ১৩৬ টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ১৬ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার। এদিকে গত ২৮ মার্চ একদিনে সেতু দিয়ে ৪৮ হাজার ৩৩৫ টি যানবাহন পারাপার হয়েছে।
রোজিনা বেগম নামের এক গার্মেন্টস কর্মী বলেন,ট্রাকে যাচ্ছি বাড়িতে।বাড়ির কথা শুনলে মনের মধ্যে শান্তি চলে আসে।ছেলে থাকে দাদা-দাদীর সাথে মা আসবে শুনে পাগল হয়ে আছে।যারা দূরে থাকে তারা বুঝে পরিবারকে কতটা ভালোবাসে।এই রোদের মধ্যে যাচ্ছি পরিবারকে কাছে পাবো এটাই শান্তি।
ট্রাকের যাত্রী ইকবাল হাসান বলেন,প্রচন্ড রোদ মাথায় নিয়ে রংপুর যাচ্ছি। প্রায় ৬ মাস পর বাড়ি যাচ্ছি।ট্রাকে এতো কষ্ট করে যাচ্ছি। নিজের কাছে কষ্ট মনে হচ্ছে না।ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগ করে নিতে পারব এর চেয়ে শান্তির কি হতে পারে।এবছর ভোগান্তি ছাড়ায় মানুষ তার গন্তব্য পৌঁছাতে পারছে।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করেছে।ঈদে ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে।স্বস্তিতে ঘরে ফিরতে পেরে খুশি যাত্রীরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
২ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে
প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।
৩ দিন আগে