রাজশাহীর দুই উপজেলায় ঈদ উদযাপিত

রাজশাহী ব্যুরো

সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ রোববার। সৌদির সঙ্গে মিল রেখে আজ রাজশাহীর পুঠিয়া ও চারঘাট উপজেলার কয়েকটি পরিবারে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় পৃথক জামায়াতে ঈদের নামাজ আদায় করেন তারা।

জানা যায়, রোববার পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজের ইমামতি করেন স্থানীয় মসজিদের ইমাম আব্দুর রহিম গাজী। নামাজে মোট ১৯ জন মুসল্লি উপস্থিত ছিলেন। এদের মধ্যে পুরুষ মুসল্লি ১৬ জন এবং মহিলা মুসল্লি ৩ জন।

এদিকে চারঘাট উপজেলার সাদিপুর গ্রামে একটি পতিত জমিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে ইমামতি করেন আবু হানিফ। নামাজে ১৫ থেকে ২০ জন মুসল্লি অংশ নেন।

নামাজ আদায়কারী একাধিক ব্যক্তি জানান, সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছেন তারা। তবে একদিন আগেই ঈদ উদযাপন করলেও আনন্দে কমতি ছিল না। সবাই আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপন করছেন।

পুঠিয়ার কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদের ঈদ জামাতের ইমাম আব্দুর রহিম গাজী বলেন, মানুষ মনে করে সৌদি আরবে ঈদ হচ্ছে তাই আমাদের এই স্থানে ঈদ হচ্ছে। আসলে ব্যাপারটা তা না। চাঁদ শুধু বাংলাদেশ বা সৌদি আরবের জন্য উঠে না । চাঁদ উঠে সারা পৃথিবীর জন্য। যেদিন চাঁদ উঠে সেদিন থেকেই রমজান মাস শুরু হয়। পৃথিবীর পরিসীমা যেহেতু অনেক বড় তাই বিভিন্ন দেশ থেকে আমরা চাঁদ দেখতে পাই না। সেটা আমাদের ব্যর্থতা।

সৌদি আরব পৃথিবীর মূল কেন্দ্র সে কারণে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করা হয় একথা বলা হয়। আমরা ঈদ পালন করে আসছি ৮ থেকে ১০ বছর আগে থেকে। আগে মুসল্লি কম থাকায় আমরা নিজ বাড়িতেই নামাজ আদায় করতাম। বর্তমানে সংখ্যা বেশি হওয়ায় দুই তিন বছর থেকে কৃষ্ণপুর মুসলিম মসজিদে ঈদের নামাজ আদায় করা হয় বলেও জানান তিনি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রামেকে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত শিশুদের নাম-পরিচয় প্রকাশ করেনি।

৮ ঘণ্টা আগে

বিয়েতে চমক, উপহার হিসেবে বর পেলেন ৩ লিটার অকটেন

বন্ধুদের এমন অভিনব উদ্যোগকে ঘিরে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। অনেকেই বিষয়টিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন। অতিথিদের মাঝে হাস্যরস আর আলোচনা— দুটিই ছিল চোখে পড়ার মতো।

১৪ ঘণ্টা আগে

বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে ভোটগ্রহণ চলছে

বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসন। উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম (বাদশা) ধানের শীষ, জামায়াতের আবিদুর রহমান (সোহেল) দাঁড়িপাল্লা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার ফুলকপি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৬ ঘণ্টা আগে

মাদারীপুরে সরকারি টিফিন খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ

জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাউজদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, করদি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পাঁচটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে।

১ দিন আগে