নেত্রকোণায় ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ও পৌরসভা ছাত্রদলের আহ্বায়ককে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে শনিবার রাতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের অব্যাহতি দেওয়া হয়।

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় নেত্রকোণা জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামছুল হুদা শামীম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের অব্যাহতির বিষয়টি জানা গেছে।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন- নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পারভেজ মোশারফ (মাসুম বিল্লাহ) ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল রহমান (আরিফ মড়ল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা মোতাবেক নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) সারোয়ার আলম এলিন ও সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নেত্রকোণা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, অবৈধ বালু ব্যবসায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১৯ ঘণ্টা আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে