‘নিরপেক্ষতা না থাকলে উপদেষ্টাদের বের করে দেয়া দরকার’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নিরপেক্ষতা না থাকলে অন্তর্বর্তী সরকারে থাকা উপদেষ্টাদের বের করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩০ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘কিছু কিছু মহল সচেতনভাবে নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। এই ব্যাপারে বাধা দেখা গেলে রাস্তায় নামতে হবে।’

কয়েকজন উপদেষ্টার বক্তব্যে আশাহত হয়েছেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘তাদের নিরপেক্ষতা প্রশ্নের মুখে। নিরপেক্ষতা না থাকলে উপদেষ্টাদের বের করে দেয়া উচিত।’

একটি দলকে প্রতিষ্ঠার জন্য সরকারি সুযোগ সুবিধার খবর পাচ্ছেন বলে জানিয়েছেন ফখরুল। তিনি বলেন, ‘সরকারি টাকা বরাদ্দ, উন্নয়নের জন্য কাজ নেয়ারও ঘটনা ঘটছে।’

বিএনপিকে এখন ভারতপন্থি হিসেবে নতুন করে চিহ্নিত করার চেষ্টা চলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি সবসময় বাংলাদেশপন্থি।’

সেনাবাহিনীকে বিতর্কিত করা কোনোভাবেই উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, ‘৫ আগস্টের সময় যে ভূমিকা পালন করেছে তাতে নিজেদের দেশপ্রেমিক হিসেবে প্রমাণ করেছে সেনাবাহিনী।’

জনপ্রিয়তা কমাতে বিএনপিকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জণগনের বৈধতার জন্য নির্বাচনের কথা বলছে। নির্বাচিত সরকারের শক্তি আর অনির্বাচিত সরকারের শক্তি এক নয়।’

সুনির্দিষ্ট রোডম্যাপ না দেয়াটা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে আসছে। সুনির্দিষ্ট রোডম্যাপ দিলে অনেক সংকট কমে যাবে বললেন বিএনপি মহাসচিব।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের চীন সফর ইতিবাচক বলে জানালেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘ভূরাজনৈতিক ভাবে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন খুব জরুরি। সবার সঙ্গে সুসম্পর্ক রেখে কাজ করা দরকার। নিজেদের স্বার্থেই চীন, ভারত, পাকিস্তান ও মিয়ানমারের মত দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে হবে।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

২ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে