প্রতিবেদক, রাজনীতি ডটকম

ময়মনসিংহে ঈদ করতে বাড়ি ফেরার পথে বাসচাপায় একই পরিবারের চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন।
রবিবার (৩০ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে চন্দ্রপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুই জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, গৌরীপুরের দুর্বারচরের মোসাম্মৎ কুলসুমা বেগম (৯৫), তার মেয়ে মোসাম্মৎ দিলরুবা (৪০) এবং দিলরুবার মেয়ে প্রীতি (৭) ও রীতি (১৪)। তারা নগরীর নাটক ঘরলেন এলাকার ভাড়া থাকতেন।
দুর্ঘটনায় দিলরুবার মেয়ে মাহি (১৬) ও ভাতিজী শ্যামলী (২০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাজহারুল আনোয়ার বলেন, “অটোরিকশাকে বাসচাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা ময়মনসিংহ শহরে বসবাস করতেন। তারা ঈদ করার জন্য অটোরিকশা করে গ্রামের বাড়ি ফিরছিলেন। বাস চালককে গ্রেপ্তারে চেষ্টা চলছে।”
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে চন্দ্রপাড়া এলাকায় গৌরীপুরগামী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় বাস। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত হন তিন জন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১৯ ঘণ্টা আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে