রাজশাহীতে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা করেছে স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে গঠিত স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। আজ মঙ্গলবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে আক্কাছ আলী সাধন নামে এক স্কুলশিক্ষককে আটক রেখে মারধর করে মুক্তিপণ আদায় ও ফাঁকা স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগরী শাখার ২০২৫ সালের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহা. শামীম উদ্দীন ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ইমরান নাজির। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর একটি মিলনায়তনে ছাত্রশিবির রাজশাহী মহানগরী শাখার সদস্যদের ভোটে নতুন সভাপতি নির্বাচন ও সাধারণ সম্পাদক মনোনয়ন সম্পন্
বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন শিক্ষার্থীরা।
ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে ও নাবিককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। মঙ্গলবার চট্টগ্রামের পতেঙ্গা কোস্টগার্ডের জেটিতে তাদেরকে হস্তান্তর করা হয়। এর আগে সকাল সোয়া ৯টায় তাদের বহনকারী জাহাজ চট্টগ্রামে এসে পৌঁছায়।
যশোরের বেনাপোল সীমান্তের দৌলতপুরে সুসম্পর্ক উন্নয়ন ও সীমান্ত সুরক্ষার বিষয়ে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের মুন্সিবাজার এলাকার গেরদা রেল ক্রসিংয়ে একটি মাইক্রোবাসে ট্রেনের ধাক্কার ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা শহরের ট্র্যাফিক ব্যবস্থা উন্নয়নের জন্য সকল অবৈধ যানবাহনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চলমান অভিযান জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) রাজশাহী বিভাগীয় বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি সদর উপজেলার ৪নং পেরাছড়া ইউনিয়নের চেলাছড়া পাড়ায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে চিকিৎসা সহায়তা প্রদান, চক্ষু চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ এবং শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আজও পোশাক শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে আটটা থেকে গাজীপুর মহানগরীর জিরানী এলাকায় আইরিশ ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে ওই সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন
জুলাই-আগস্ট বিপ্লবে নিপীড়নের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৭১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার (৫ জানুয়ারি) দুপুর ২টায় বেলকুচি পৌর এলাকার কামারপাড়া নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ পুলিশের ৪০ তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচ থেকে অব্যাহতি প্রাপ্তরা। রোববার (৫ জানুয়ারি) সচিবালয় এলাকায় সকালে এ অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
যমুনা নদীর উপর নির্মিত দেশের বৃহত্তম যমুনা রেলওয়ে সেতু দিয়ে পূর্ণগতিতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। পরীক্ষামূলক এই ট্রেন চলাচল চলবে আগামীকাল সোমবার পর্যন্ত।
সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াদুদ দারার চাচা আলিউজ্জামান মুন্টু মাস্টারকে (৬২) বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হাত-পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল ১০টার দিকে পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর
লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় ১০ লাখ টাকা চাঁদা দাবির কল রেকর্ড ভাইরালের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরিফ হাসান জজ নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।