বাংলাদেশে ঢুকে যুবককে ধরে নিয়ে গুলি করল বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে হাসিবুল আলম (২৪) নামে এক যুবককে ধরে নিয়ে চোখে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ওই উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪নং মেইন পিলারের সাব ৬ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসিবুলসহ কয়েকজন ওই সীমান্তে বাংলাদেশের ভেতরে জমিতে ঘাস কাটতে যান। এ সময় ভারতের শীতলকুচি এলাকার নগর সিঙ্গিমারী ক্যাম্পের বিএসএফর টহল দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। পরে পেছন থেকে হাসিবুলকে আটক করে ভারতে নিয়ে যায়।

এ সময় বিএসএফর গাড়িতে তোলার সময় হাসিবুলের চোখে গুলি করে। পরে বিএসএফ তাকে কুচবিহারের একটি হাসপাতালে ভর্তি করে বলে একটি সূত্র জানিয়েছেন।

এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোনো কথা বলতে রাজি হয়নি। তবে নাম না প্রকাশ করা শর্তে বিজিবির একটি সূত্র জানায়, এ ঘটনাকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন-নবি জানান, সীমান্তবর্তী লোকজন তাকে জানিয়েছেন, হাসিবুল নামে এক যুবককে বিএসএফ সীমান্ত থেকে ধরে নিয়ে গিয়ে গুলি করেছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০ ককটেল উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকায় একটি ছয়তলা ভবনের নিচে গলির মুখে পড়ে থাকা পুরোনো বাজারের ব্যাগ থেকে এগুলো উদ্ধার করা হয়।

১ দিন আগে

কুমিল্লায় মা ও ভাতিজিকে হত্যার অভিযোগে তরুণ আটক

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজ বেলা সাড়ে ১১টার দিকে বলেন, খবর পেয়ে তিনিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

১ দিন আগে

আশুলিয়ায় পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন, নিহত ৭

এক নারী নিহত হয়েছেন বিস্ফোরণে উড়ে যাওয়া একটি সিলিন্ডারের আঘাতে। সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যান থেকে উদ্ধার করা হয় পাঁচজনের মরদেহ। আর দগ্ধ ও আহত একজনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়।

২ দিন আগে

কমলাপুরে ট্রেনের বগিতে আগুন, নাশকতার সন্দেহ

ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, আমরা একে নাশকতার ঘটনা বলে সন্দেহ করছি। কোচের ভেতরে খুব দ্রুত আগুন ছড়িয়েছে। ধারণা করা হচ্ছে পেট্রোল বা গানপাউডার ব্যবহার করা হয়ে থাকতে পারে।

২ দিন আগে
Advertisement