টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের শেওড়াতলা এলাকায় এক নারীর বিরুদ্ধে নিজের সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, স্বামীর সঙ্গে অভিমান করে কোলের শিশুকে ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন ওই নারী। সেই টাকায় কেনেন মোবাইল ফোন, পায়ের নুপুর, নাকের নথ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় স্বামী পুলিশকে ঘটনাটি অবহিত করেন। রাতভর অভিযান চালিয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।
শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পুন্ডুরা শেওড়াতলা এলাকার আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুরের বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবনী আক্তার লিজার বিয়ে হয় দুই বছর আগে। বিয়ের পর রবিউলের অসচ্ছলতার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। পরে রবিউল বাড়ির পাশে ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। চার মাস আগে লাবনী সন্তান জন্ম দেন।
রবিউল বলেন, ছেলে তামিমের জন্মের পর সংসারে শান্তি নেমে আসে। কয়েক দিন আগে লাবনী বোনের বাড়ি ভূঞাপুরে যায়। সেখান থেকে ফিরতে বললে দুর্ব্যবহার করে। আমার সঙ্গে সংসার করবে না বলে জানিয়ে দেয়। কয়েক দিন পর আবার ফোন করে বলি, তামিমের দাদা অসুস্থ। ছেলেকে নিয়ে আসো। সে তামিমকে দেখতে চাচ্ছে। লাবনী তাতেও ফিরে আসেনি।
রবিউল আরও বলেন, বারবার যোগাযোগের পর লাবনী গতকাল (বৃহস্পতিবার) জানায়, সে আমাদের সন্তানকে বিক্রি করে দিয়েছে। পরে কৌশলে তাকে ভূঞাপুর থেকে পাকুটিয়ায় ডেকে এনে ধরে বাড়ি নিয়ে আসি। এ সময় সে শিশু তামিমকে বিক্রি করার কথা স্বীকার করে। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।
সন্তানকে বিক্রি করে দেওয়ার বিষয়ে লাবনী আক্তার লিজা বলেন, আমার মাথা ঠিক ছিল না। আমি মনির নামের একজনের সহযোগিতায় গত ১০ এপ্রিল সিরাজগঞ্জের এক লোকের কাছে ৪০ হাজার টাকায় তামিমকে বিক্রি করেছি। ওই টাকা দিয়ে মোবাইল, পায়ের নুপুর ও নাকের নথ কিনছি। আমার ভুল হয়েছে। আমি অনুতপ্ত। আমাকে শাস্তি দিন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর বলেন, গতকাল (বৃহস্পতিবার) লাবনী নামের এক মা তার চার মাসের সন্তানকে বিক্রি করেছে বলে ওই নারীর স্বামী আমাদের জানান। পরে ওসি (তদন্ত) রাসেল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে শুক্রবার সকালে রবিউল ও তার স্ত্রী লাবনীর কাছে বুঝিয়ে দিয়েছেন।

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।
৮ ঘণ্টা আগে
স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
১১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
১ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে