ঐতিহ্যবাহী ধুলিহর ব্রম্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন স্থানীয় শিক্ষানুরাগি ও সমাজসেবক মো. নুরুল আমিন
স্থানীয়রা জানায়, বনের টেপারবিল এলাকা থেকে ধোঁয়া উঠে। বিষয়টি দেখতে পেয়ে বন কর্মকর্তা ও স্থানীয়রা ঘটনাস্থলে যান। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ও দ্রুত সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুর ১২ টায় জেলা প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ সমাবেশ করেন নেত্রকোনা জেলার সর্বস্তরের জনগণ।
রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে শ্যালকের হাসুয়ার কোপে রুহুল আমিন (৪০) নামে একজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে নগরীর উত্তর নওদাপাড়া কালুরমোড় এলাকায় জমি মাপার সময় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত শ্যালক মিন্টু (৩৫) পালিয়ে গেছেন।
মোনায়েম মুন্না বলেন, বিএনপি ২০২৩ সালের ১৩ জুলাই রাষ্ট্র মেরামতের জন্য যে দফাগুলো দিয়েছে সেখানে দেখবেন মানুষের নিরাপত্তা, অর্থনীতি সবকিছু এ ৩১ দফায় আছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, নির্বাচন ও সংস্কারকে সাংঘর্ষিক জায়গায় নেওয়ার কোনো দরকার নেই। সংস্কারও থাকবে নির্বাচনও করতে হবে।
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতার অনুসারীদের মধ্যে টেঁটাযুদ্ধে কমপক্ষে দুজন নিহতের তথ্য পাওয়া গেছে। এই ঘটনায় দুপক্ষের আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, গত ১৫ বছর বাংলাদেশ চলেছে পাশের দেশ ভারতের কথায়। তারা বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। কারণ, বিএনপিকে ধ্বংস করলেই বাংলাদেশকে দুর্বল করা সম্ভব হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
পটুয়াখালীর দুমকিতে জুলাই আন্দোলনে শহিদের মেয়েকে ধর্ষণের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করা হলেও আরেক আসামি এখনো পলাতক। ওই আসামিকেও ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বরিশালে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফায় হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় কর্মীদের মূল্যায়ন না করা এবং জেলা ও মহানগর নেতাদের অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে সেখানে স্লোগান দেন দলটির সমর্থকদের একাংশ।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচন করতেই আমরা রাজনৈতিক দল গড়ে তুলেছি। তবে রাষ্ট্রের মৌলিক সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হবে। এই নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। কারণ গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয়।
বাংলাদেশ বেতারের চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক উপপরিচালক মো. শরীফ মাহমুদ অপুকে অবরুদ্ধ করেছিল একদল ছাত্র। পরে তাকে সেখান থেকে নিজেদের হেফাজতে নিয়ে গেছে পুলিশ।
রাজশাহীর বাঘায় জামায়াতে ইসলামীর মানববন্ধনে হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় সংঘর্ষে ৫জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাঘার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান এক ব্যক্তি। ওই ব্যক্তির বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়। সেখানকার একটি বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণিতে পড়েন তার মেয়ে। এবার সেই ছাত্রীকে (১৮) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার পাঙ্গাসিয়া ইউনি
গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী।
রাজশাহীর বাঘায় শাশুড়িকে হত্যা মামলার আসামি শাকিল আহমেদ ওরফে তছিকুলকে (২৩) গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দিবাগত রাত ১২টার দিকে বাঘা উপজেলার হেদাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শাকিলের বাড়ি বাঘার নিশ্চিন্তপুর গ্রামে। র্যাব-৫ এর রাজশাহীর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ময়মনসিংহ উত্তর জেলাধীন নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক এ এফ এম আজিজুল ইসলাম পিকুলকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও নেত্রকোণা-২ সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশী এটিএম আব্দুল বারী ড্যানী বলেছেন, ‘বিএনপিকে যারা রাজনীতি থেকে সরানোর চেষ্টা করেছে তারাই হারিয়ে গেছে। নেতা-কর্মীরা নিজের জীবন বাজি রেখে রাজনীতি করেছেন। নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে কিন্তু মানুষ এখনো শ্রদ্ধার