রাজশাহী ব্যুরো

ঘুষ ও হয়রানির অভিযোগে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান চালায়।
দুদকের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে তিন সদস্যের এই এনফোর্সমেন্ট দল কার্যালয়ের বিভিন্ন দপ্তরে গিয়ে নথিপত্র পর্যালোচনা করে এবং কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। দলে আরও ছিলেন সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দীক ও উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান।
দুদক জানায়, আগের দিন রোববার একজন ভুক্তভোগী অভিযোগ করেন- নির্বাচন অফিস থেকে সেবা নিতে গেলে সাধারণ মানুষকে দীর্ঘসূত্রতা ও হয়রানির মুখে পড়তে হয়। নির্ধারিত ফি জমা দিয়েও বাড়তি টাকা না দিলে কাজ সময়মতো সম্পন্ন হয় না। এর ভিত্তিতে কমিশন এনফোর্সমেন্ট টিম গঠন করে অভিযানে নামে দুদক।
অভিযানকালে দুদক কর্মকর্তারা বোয়ালিয়া থানা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন অফিস ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দপ্তর পরিদর্শন করেন। তারা আবেদন গ্রহণ, নিষ্পত্তি সংক্রান্ত রেজিস্টারসহ বিভিন্ন নথি যাচাই করেন এবং সেবাপ্রার্থীদের অভিজ্ঞতার কথাও শোনেন।
বোয়ালিয়া থানা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের অফিসে হয়রানির কোনো সুযোগ নেই, বাড়তি টাকাও নেওয়া হয় না। তবে পাসপোর্টের জন্য জাতীয় পরিচয়পত্র যাচাই করতে আউটসোর্স কর্মীরা মাঝে মধ্যে কিছু টাকা নিতে পারে। এটি আমাদের নিয়ন্ত্রণে নয়।’
জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বলেন, ‘দুদক যখন আসে, তখন আমি মিটিংয়ে ছিলাম। তাই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানি না।’
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন সাংবাদিকদের জানান, ঘটনাস্থল থেকে সংগৃহীত তথ্য ও নথিপত্র পর্যালোচনা করে একটি প্রতিবেদন তৈরি করে কমিশনে পাঠানো হবে।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে