রাজশাহী ব্যুরো

বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা-তে ১৬৮তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের ৩৫৭ জন শিক্ষানবিশ পুলিশ সদস্যের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ ও অতিরিক্ত আইজিপি মো. জিল্লুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ আজ সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে একটি স্থিতিশীল ও মর্যাদাসম্পন্ন রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত। আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার ও প্রশিক্ষণের মানোন্নয়নের মাধ্যমে বাংলাদেশ পুলিশের দক্ষতা আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “প্রশিক্ষণ শেষ করে আজ থেকে তোমরা দেশের আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিক সেবায় নিয়োজিত হবে। আজকের প্রেক্ষাপটে পুলিশ বাহিনীর দায়িত্ব বহুমাত্রিক, কর্মপরিবেশও অনেক বেশি জটিল। এই বাস্তবতায় আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিকদের আস্থা অর্জনই পুলিশের মূল চ্যালেঞ্জ।”
তিনি দুষ্টের দমন ও সৃষ্টের পালন নিশ্চিত করে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, টিআরসিদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসি সদস্যদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন তিনি।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে