বাসচাপায় প্রাণ গেল ইজিবাইকের তিন যাত্রীর

মু. আ. মোতালিব, তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও তিনজন। তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার দুপুরে আমতলী-পটুয়াখালী মহাসড়কের কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমতলী উপজেলার গাজিপুর সোনাখালী নামক এলাকার মো. আজিজুল ইসলাম (৬৫), গলাচিপা উপজেলার নলুয়া বগী নামক এলাকার খালেদা বেগম (৫০) ও মোসাদ্দেকা বেগম

জানা গেছে, কলাপাড়া উপজেলার গোলাখালী ইউনিয়নের বলইবুনিয়া গ্রাম থেকে বাবা মাওলানা জাহিদুল ইসলাম তার নবজাতক শিশু কন্যাকে ডাক্তার দেখাতে ইজিবাইকে পটুয়াখালী যাচ্ছিলেন। আমতলী-পটুয়াখালী মহাসড়কের কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গেলে কুয়াকাটাগামী ইকরা লাক্সারি পরিবহণ ইজিবাইকটিকে চাপা দেয়। এতে মুহূর্তের মধ্যে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়।

এতে থাকা আজিজুল হক, খালেদা বেগম ঘটনাস্থলেই নিহত হন এবং মোসাদ্দেকা বেগম, ও তার নবজাতক, বাবা মাওলানা জাহিদুল ইসলাম ও তার বাবা মাওলানা আব্দুল কুদ্দুস ও ইজিবাইক ওহাব গাজী (৫২) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পরে মোসাদ্দেকার মৃত্যু হয়। আহতদের মধ্যে ইজিবাইক চালক ওহাব ও আব্দুল কুদ্দুসের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত আজিজুল হক ও খালেদা বেগমের লাশ উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী সোহেল হাওলাদার ও মেহেদী হাসান বলেন, কুয়াকাটাগামী বেপরোয়া গতির ইকরা লাক্সারি পরিবহণটি পটুয়াখালীগামী ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলে ইজিবাইকে থাকা যাত্রী একজন পুরুষ ও নারী নিহত হয়। এছাড়া একটি কন্যাশিশুসহ আহত ৪ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মোসাদ্দেকার স্বামী জাহিদুল ইসলাম বলেন, নবজাতক শিশু কন্যা নিয়ে পটুয়াখালী ডাক্তার দেখাতে যাচ্ছিলাম। আমার সঙ্গে আমার স্ত্রী, শ্বশুর, দাদি, ফুফা ছিল। বেপরোয়া ইকরা পরিবহণ আমাদের ইজিবাইকের ওপরে তুলে দেয়। এতে ঘটনাস্থলেই আমার দাদি ও শ্বশুর মারা যান। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আমার স্ত্রীর মৃত্যু হয়। আমার শিশুকন্যাও আহত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওই হাসপাতালের চিকিৎসক ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আমতলী থানার এসআই মো. জলিলুর রহমান বলেন, লাশ দুটি উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, নিহত দুইজনের লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়েছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মা মারা গেছে। ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

১২ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১ দিন আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে