দগ্ধ সজীব বলেন, দোকান থেকে নতুন সিলিন্ডার বাসায় আনা হয়। সেটি সংযোগ দেওয়ার পর থেকেই লিকেস দেখা যায়। লিকেজ বন্ধে কয়েকজন চেষ্টা করার এক পর্যায আগুন ধরে যায়। ওই অবস্থায় রিয়াজ উদ্দিন নামে এক ব্যক্তি লিকেজ বন্ধ করার জন্য পুনরায় রান্নাঘরে প্রবেশ করে। এসময় সিলিন্ডারের বিস্ফোরণ ঘটলে আগুন দেখতে আসা প্রতিবেশীস
ধর্ম উপদেষ্টা বলেন, ইসলামিক সমাজের উন্নয়ন, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে মসজিদগুলোর ভূমিকা অপরিসীম। সরকার প্রান্তিক জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থার উন্নয়নে নানামুখি পদক্ষেপ নিয়েছে।
স্থানীয় থানা-পুলিশের সূত্র জানায়, গত বুধবার রাতে পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুরের খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে হাতীবান্ধা থানা থেকে তিন গাড়ি পুলিশ নিয়ে রওনা হন সহকারী পুলিশ সুপার (সার্কেল-বি) জয়ন্ত কুমার সেন ও হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী। কিন্তু তাঁরা থানার প্রধান ফটক পার
মামলায় থানায় হামলা, পুলিশের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট এবং সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে। এজাহারে নাম উল্লেখ করা আসামিদের অধিকাংশই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ জানিয়েছে।
এনসিপি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর ঠাকুরগাঁও আর্ট গ্যালারি থেকে পীরগঞ্জের উদ্দেশে একটি কর্মসূচিতে যোগ দিতে রওনা দেয় এনসিপির গাড়িবহর। বহরটি টাঙ্গন ব্রিজ এলাকায় পৌঁছালে একটি আন্তঃজেলা বাস তাদের একটি গাড়িকে ধাক্কা দেয়। এ সময় এনসিপি নেতাকর্মীরা বাসটি থামিয়ে চালকের কাছে কৈফিয়ত চা
নাহিদ ইসলাম বলেন, ‘মুজিব পরিবার এ দেশে জমিদারি চালু করেছিল। সেই জমিদারি আমরা ভেঙেছি। নতুন কোনো ফ্যাসিবাদ তৈরি হলেও তাদের বিরুদ্ধেও আমরা লড়াই করব।’
মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের কাজের লোক জসিম দীর্ঘদিন ধরে রিপাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে ক্ষুব্ধ হয়ে জসিম বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জানলা দিয়ে রিপাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচঁথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোকন মিয়াকে (৫৫) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় একটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল ও একটি ম্যাগজিন জব্দ করা হয়।
চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম বলেন, ৩৬ জুলাই তথা ৫ আগস্ট আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। এ বাংলাদেশ যাদের আত্মত্যাগে পেয়েছি, সেই জুলাই আন্দোলনের শহিদ, আহত, পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণকারীসহ সব নির্যাতিত পরিবারকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়ে জুলাই সনদ ঘোষণা করুন।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, সরকারের নীতিগত সিদ্ধান্তের পর ড্রাইডকের মাধ্যমে র্টার্মিনাল পরিচালনার বিষয়টি বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় অনুমোদন হয়েছে। আগামী ৬ জুলাই ড্রাইডকের সঙ্গে ছয় মাসের জন্য এনসিটি পরিচালনার চুক্তি করবে বন্দর কর্তৃপক্ষ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় আবারও অনশন শুরু করেছেন বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরের পাশে তারা এ কর্মসূচি শুরু করেন। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অনশন কর্মসূ
ওসি বলেন, রুবি ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের। এর জের ধরে সকাল ৯টার দিকে এলাকাবাসী ওই বাড়িতে হামলা করে। এ সময় মারধরে তিনজনই ঘটনাস্থলে মারা যান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি মেনে নিয়ে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুরকে প্রত্যাহার করা হয়েছে। তাকে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, বুধবার রস্ত সাড়ে ৮টার দিকে নাঈমুর রহমান দুর্জয়কে লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মানিকগঞ্জের দৌলতপুর ও সদর থানার দুটি মামলার আসামি তিনি। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের গোপন ব্যালটের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মজিবর রহমান টোটন।
নেতাকর্মীরা জানান, বুধবার ভাঙ্গা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এখানে ত্যাগী নেতাদের জায়গা হয়নি। টাকার বিনিময়ে পকেট কমিটি হয়েছে। অবিলম্বে এ কমিটি বাতিল দাবি করেন তারা। ২৪ ঘণ্টার মধ্যে কমিটি প্রত্যাহার করা না হলে পুনরায় সড়ক অবরোধের ঘোষণা দেন তারা।